The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এ বছর টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার হয়েছেন জেলেনস্কি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এ বছর মার্কিন টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এ বছর টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার হয়েছেন জেলেনস্কি 1

রাশিয়ার হামলার মধ্যেও সাহসের সঙ্গে নেতৃত্ব দেওয়ায় তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। টাইম ম্যাগাজিন এক তথ্যে জানিয়েছে, যে পদ্ধতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্ব কূটনীতিকে নাড়া দিয়েছেন, তা গত কয়েক দশকেও দেখা যায়নি। তাছাড়াও যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে না পালিয়ে কিয়েভে থেকে তিনি যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, সেই প্রশংসাও কুড়িয়ে নিয়েছে টাইম ম্যাগাজিনের। যুদ্ধের করুণ পরিস্থিতির মধ্যেও বিশ্বকে এবং নিজের দেশকে যেভাবে গোপন এলাকা থেকে রোজ বার্তা দিয়ে মনোবল তিনি ধরে রাখার চেষ্টা করেছেন তাও নজর কাড়ে ম্যাগাজিনের।

এ বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেন জুড়ে অনবরত হত্যা, হামলা, বারুদের গন্ধ, রক্তের ছবি পুরো বিশ্ববাসীকে দেখতে হচ্ছে। এর মধ্যেও লড়াই চালাচ্ছে ইউক্রেন। আবার পেয়েছে কিছুটা সাফল্যও। কূটনৈতিক ক্ষেত্রে লড়ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশে রয়েছেন সে দেশের সেনারাও। সেই রাষ্ট্রনেতাকেই এবার টাইম ম্যাগাজিন বেছে নিয়েছে বছরের সেরা ব্যক্তিত্ব হিসেবে। যুদ্ধ শুরু হওয়া ইউক্রেনে রুশ হামলার পর থেকে প্রথমে ব্যাকফুটে থেকেও পরে আগ্রাসি মনোভাব নিয়ে যুদ্ধ জয় পাওয়ার চেষ্টা চালিয়ে আসছে জেলেনস্কির ইউক্রেন।

উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালে টাইম ম্যাগাজিনের সেরা ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন ইলন মাস্ক।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

৭ মন্তব্য
  1. skapa ett binance-konto বলেছেন

    Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  2. binance register বলেছেন

    Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  3. 最佳Binance推荐代码 বলেছেন

    Your article helped me a lot, is there any more related content? Thanks!

  4. Binance推荐码 বলেছেন

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  5. binance বলেছেন

    Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  6. b"asta binance h"anvisningskod বলেছেন

    Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  7. binance registration বলেছেন

    Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

bn_BDBengali