দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের বহুল প্রতীক্ষিত সর্বশেষ স্মার্টফোন লাইনআপ গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু করেছে স্যামসাং।

নতুন প্রজন্মের গ্যালাক্সি এআই–সমৃদ্ধ এই প্রিমিয়াম সিরিজটি গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে উন্মোচন করা হয়। এরপরই দেশের বাজারে আজ প্রি-অর্ডার কার্যক্রম শুরু করে স্যামসাং বাংলাদেশ।
প্রি-অর্ডার চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। প্রি-অর্ডার করা গ্রাহকেরা ৯ মার্চ থেকে নিজেদের কাঙ্ক্ষিত ডিভাইস ডেলিভারি পেতে শুরু করবেন। প্রি-অর্ডারের ডেলিভারি চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এই সিরিজের স্মার্টফোনগুলোর বাণিজ্যিক বিক্রি শুরু হবে ১৮ মার্চ।
নতুন এই ফ্ল্যাগশিপ সিরিজে রয়েছে গ্যালাক্সি এস২৬ আলট্রা, গ্যালাক্সি এস২৬ প্লাস ও গ্যালাক্সি এস২৬। প্রতিটি মডেলেই রয়েছে শক্তিশালী পারফরম্যান্স, পরিমার্জিত নকশা এবং উন্নত এআই–ভিত্তিক স্মার্ট অভিজ্ঞতা। প্রিমিয়াম ফিচার ও সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে ফ্ল্যাগশিপ ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে সিরিজটি।
গ্যালাক্সি এস২৬ আলট্রা–এর ক্ষেত্রে একাধিক ভ্যারিয়েন্ট এনেছে স্যামসাং। স্মার্টফোনটির (১২/৫১২ জিবি) সংস্করণ কোবাল্ট ভায়োলেট, ব্ল্যাক ও স্কাই ব্লু—এই তিনটি রঙে পাওয়া যাবে ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকায়। আর (১২/২৫৬ জিবি) সংস্করণ কোবাল্ট ভায়োলেট ও ব্ল্যাক রঙে মিলবে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায়।
গ্যালাক্সি এস২৬ প্লাস (১২/২৫৬ জিবি) ব্ল্যাক রঙে পাওয়া যাবে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায়। এ ছাড়া গ্যালাক্সি এস২৬ (১২/২৫৬ জিবি) কোবাল্ট ভায়োলেট ও স্কাই ব্লু রঙে মিলবে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়।
গ্যালাক্সি এস২৬ আলট্রা কিনলে ক্রেতারা পাচ্ছেন ফোনের মেমোরি আপগ্রেড করা অথবা ২০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাকের সুযোগ। পাশাপাশি ইএমআই–তে কিনলে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
গ্যালাক্সি এস২৬ প্লাস–এর ক্ষেত্রে থাকছে ১৯ হাজার ৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক। এ মডেলেও ইএমআই–তে কিনলে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
গ্যালাক্সি এস২৬ কিনলে মিলবে ৮ হাজার ৫০০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক। এ ছাড়া ইএমআই–তে কিনলে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা রয়েছে।
এ ছাড়াও নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ক্রয়ে সব মডেলেই সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত জিরো কস্ট ইএমআই সুবিধা পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা http://www.s26preorder.com/ ঠিকানায় গিয়ে প্রি-অর্ডার করতে পারবেন।
ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংকের সঙ্গে অংশীদারত্ব করেছে স্যামসাং। সিটি ব্যাংক (শুধু অ্যামেক্স ক্রেডিট কার্ড) ন্যূনতম ১২ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে (প্রতি কার্ডে সর্বোচ্চ দুটি হ্যান্ডসেট)। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১২, ১৮ ও ২৪ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। প্রাইম ব্যাংক পিএলসি ১২ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। ইস্টার্ন ব্যাংক ১২ থেকে ৩৬ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। আর ঢাকা ব্যাংক পিএলসি ১২ বা ২৪ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে।
প্রিমিয়াম রঙ, আকর্ষণীয় আর্থিক সুবিধা ও আগাম ডেলিভারির সুযোগ মিলিয়ে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ তৈরি করেছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্ডার নিশ্চিত করলে ১৮ মার্চ আনুষ্ঠানিক বিক্রি শুরুর আগেই হাতে পাওয়া যাবে বহুল প্রতীক্ষিত এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ।
খবর সংবাদ বিজ্ঞপ্তির।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-
১. সাধারণ ডেঙ্গুজ্বর।
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org