The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

প্রযুক্তি জায়ান্টরা এবার নিজস্ব এআই চিপ তৈরিতে জোর দিচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন আর শুধু সফটওয়্যার উন্নয়নে সীমাবদ্ধ নেই; তারা নিজস্ব এআই চিপ তৈরির দিকেও ব্যাপক বিনিয়োগ করছে।

প্রযুক্তি জায়ান্টরা এবার নিজস্ব এআই চিপ তৈরিতে জোর দিচ্ছে 1

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মেটা নিজস্ব এআই চিপ উন্নয়নের নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। এর উদ্দেশ্যই হলো এনভিডিয়ার মতো বাইরের সরবরাহকারীর ওপর নির্ভরতা কমানো ও নিজেদের এআই অবকাঠামো আরও শক্তিশালী করা।

এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে উচ্চক্ষমতাসম্পন্ন প্রসেসরের চাহিদা কয়েক গুণ বেড়েছে। তবে বিশ্বজুড়ে চিপ উৎপাদন সীমিত হওয়ায় অনেক প্রতিষ্ঠান প্রয়োজনীয় হার্ডওয়্যার সময়মতো পাচ্ছে না। এই পরিস্থিতিতে মেটা, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট এবং অ্যাপল নিজস্ব চিপ ডিজাইনের দিকে ঝুঁকছে।

বিশেষজ্ঞদের মতে, নিজস্ব চিপ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো শুধু খরচই কমাবে না, বরং নিজেদের সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে আরও ভালো সমন্বয় ঘটাতে পারবে। যে কারণে এআই মডেল প্রশিক্ষণ দ্রুত হবে এবং বিদ্যুৎ খরচও তুলনামূলক কমতে পারে।

মেটা জানিয়েছে যে, তারা আগামী কয়েক বছরে ধারাবাহিকভাবে নতুন প্রজন্মের এআই চিপ বাজারে আনতে চায়। আর এর মাধ্যমে বৃহৎ ভাষা মডেল, ভিডিও তৈরি, ছবি বিশ্লেষণ ও ভার্চুয়াল সহকারী উন্নয়নে আরও বেশি গতি আনা সম্ভব হবে।

বিশ্লেষকরা বলছেন, বর্তমানে এআই শিল্পের সবচেয়ে বড় প্রতিযোগিতা কেবল সফটওয়্যারেই নয়; বরং কে সবচেয়ে দক্ষ এবং শক্তিশালী প্রসেসর তৈরি করতে পারবে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। কারণ আধুনিক এআই সিস্টেম পরিচালনার জন্য বিপুল কম্পিউটিং শক্তি প্রয়োজন।

এদিকে নতুন নতুন চিপ প্রযুক্তির কারণে ডেটা সেন্টারের নকশা বদলাচ্ছে। কম বিদ্যুৎ ব্যবহার করে বেশি গণনাশক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে গবেষণা চলছে। যে কারণে আগামী কয়েক বছরে ব্যক্তিগত কম্পিউটার, স্মার্টফোন ও ক্লাউড সেবায়ও এর ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে।

এআই চিপ নিয়ে বর্তমান প্রতিযোগিতা ভবিষ্যতের প্রযুক্তি শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হয়ে উঠেছে। যেসব প্রতিষ্ঠান দ্রুত, সাশ্রয়ী এবং দক্ষ চিপ তৈরি করতে পারবে, তারাই আগামী দিনের এআই বাজারে সবচেয়ে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

Loading...
bn_BDBengali