The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ফিচারগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন 1

নতুন গ্যালাক্সি এস২৬ এফই -তেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। টপ-এন্ড এস২৬ সিরিজের বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা এতে যুক্ত করা হয়েছে এমনভাবে, যাতে ব্যবহারকারীরা ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা পেতে পারেন তুলনামূলক সাশ্রয়ী প্যাকেজে।

টেকসই ডিজাইন এবং উজ্জ্বল ডিসপ্লে

গ্যালাক্সি এস২৬ এফই -এর সামনে এবং পেছনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস+ সমৃদ্ধ আর্মার গ্লাস সুরক্ষা। ফলে দুর্ঘটনাবশত পড়ে যাওয়া কিংবা আঁচড়ের মতো দৈনন্দিন ক্ষতি থেকে ফোনটি তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত থাকে। ফোনটিতে রয়েছে IP68 মানের সুরক্ষা, যা পানি ছিটে পড়া এবং ধুলাবালির বিরুদ্ধে সুরক্ষা দেয়। ডিভাইসটি পাওয়া যাবে তিনটি মার্জিত রঙে- Blueberry, গ্রাফাইট এবং পিস্তাশিও।

ফোনটির সামনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০হার্জ। ফলে স্ক্রলিং এবং গেম খেলার সময় পাওয়া যায় মসৃণ অভিজ্ঞতা। ডিসপ্লেটির উজ্জ্বলতাও যথেষ্ট, তাই রোদে বা বাইরে ব্যবহার করলেও স্ক্রিনের বিষয়বস্তু স্পষ্টভাবে দেখা যায়।

ফ্ল্যাগশিপ পারফরম্যান্স এবং গ্যালাক্সি এআই

পারফরম্যান্সের দিক থেকে গ্যালাক্সি এস২৬ এফই বেশ কিছু ক্ষেত্রে নজর কাড়ে। এতে এস২৬ আলট্রা-এর বেশ কিছু সক্ষমতা পাওয়া যায়, যা মাল্টিটাস্কিং, স্প্লিট-স্ক্রিন ব্যবহার এবং ভারী গেম খেলার সময়ও বোঝা যায়। এইসব কাজের সময় উল্লেখযোগ্য ল্যাগ বা অতিরিক্ত গরম হওয়ার সমস্যা ছাড়াই ফোনটি ভালো পারফরম্যান্স দিতে পারে।

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন 2

এস২৬ এফই-এর অন্যতম আকর্ষণ সফটওয়্যার। এস২৬ সিরিজের প্রথম ডিভাইস হিসেবে ফোনটি ওয়ান ইউএই ৯ দিয়ে সরাসরি বাজারে আসছে। এর ফলে গ্যালাক্সি এআই -এর বিভিন্ন ফিচারও এতে শুরু থেকেই পাওয়া যাচ্ছে। ‘Now Brief’ ব্যবহারকারীর জন্য প্রতিদিন সকালে তার প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী একটি ব্যক্তিগতকৃত ব্রিফিং তৈরি করে। অন্যদিকে, ‘Now Nudge’ পাওয়া মেসেজের ভিত্তিতে সম্ভাব্য করণীয় সম্পর্কে পরামর্শ দেয়। ‘Circle to Search’ ফিচারেও উন্নতি আনা হয়েছে। এখন একটি ছবিতে একাধিক বিষয় শনাক্ত করে সেগুলো সম্পর্কে একসঙ্গে সার্চ করা সম্ভব।

স্মার্ট ক্যামেরা এবং সহজে ছবি সম্পাদনা

গ্যালাক্সি এস২৬ এফই-এর ক্যামেরা সেটআপে শুধু স্পেসিফিকেশনের দিকেই নয়, বাস্তব ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্সের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস )-সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা। এর সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। টেলিফটো ক্যামেরায় রয়েছে ৩x অপটিক্যাল জুম।

স্যামসাং-এর সফটওয়্যারনির্ভর বেশ কিছু ভিডিও ফিচারও এতে যুক্ত হয়েছে। ‘My FanCam’ চলমান অবস্থাতেও নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে তার গতিবিধি অনুসরণ করতে পারে। নতুন ‘Horizontal Lock’ সুবিধাসহ ‘Super Steady Video’ হাঁটা বা চলার সময় ধারণ করা ভিডিওকে আরও স্থির রাখতে সহায়তা করে। কম আলোতে ছবি তোলার জন্য রয়েছে ‘Nightography’। দ্রুত জেনারেটিভ এডিটিংয়ের জন্য রয়েছে ‘Photo Assist’। আর ‘Gemini Omni’ গ্যালারিতে থাকা ছবিগুলো ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারে।

সারাদিনের ব্যাটারি এবং দীর্ঘস্থায়ী সাপোর্ট

গ্যালাক্সি এস২৬ এফই-তে রয়েছে ৪,৯০০mAh ব্যাটারি, যা একবার চার্জে সারাদিনের সাধারণ ব্যবহার চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। ওয়্যার্ড চার্জিংয়ের ক্ষেত্রে ফোনটি ৪৫W গতিতে চার্জ হতে পারে। পাশাপাশি এতে রয়েছে ওয়্যারলেস চার্জিং সুবিধাও।

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর জন্য সাত প্রজন্মের ওএস আপডেট এবং সাত বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই সাপোর্ট সময়সীমা একই শ্রেণির অধিকাংশ স্মার্টফোনের তুলনায় দীর্ঘ।

বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস২৬ এফই শীঘ্রই উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে, ফ্ল্যাগশিপ-স্তরের ফিচার ও পারফরম্যান্স পেতে চান, কিন্তু বাজেটের ওপর বড় চাপ দিতে চান না- এমন ব্যবহারকারীদের জন্য এস২৬ এফই একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।

খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali