The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কক্সবাজারে সড়ক দুর্ঘটনা ॥ নিহত ৮ ॥ আহত ১৪

কক্সবাজার প্রতিনিধি ॥ আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজারের উখিয়ায় এক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে।

Cox Bazar

বিবরণে প্রকাশ, কক্সবাজারে উখিয়ায় দুটি জিপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৫ জন ঘটনাস্থলেই নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার সময় আরও ৩ জনের মৃত্যু ঘটে। আজ সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আফছার নামে এক প্রতক্ষ্যদর্শী জানান, জীপ দুটি প্রচণ্ড গতিতে আসছিল হঠাৎ বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষে উল্টে যায়। এ সময় এক হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। এতো মানুষ একসঙ্গে দুর্ঘটনায় কবলিত দেখে তিনি ঘাবড়ে যান। তবে স্থানীয় লোকজন ছুটে এসে হতাহতদের হাসপাতালে নিতে সহযোগিতা করে। এ ঘটনায় ৮ জন নিহত ছাড়াও আহত হয়েছে অন্তত ১৪ জন। আহতদের তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali