The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ফ্রি ওয়াইফাই ইন্টারনেট জোন করা হবে সারা দেশে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সম্পূর্ণ বাংলাদেশকে ফ্রি ওয়াইফাই জোন হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক। এতে করে দেশের জনগন ফ্রি ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবেন।


Fiber optics background with lots of light spots

টেলিটকের নেয়া ফ্রি ওয়াইফাই ইন্টারনেট জোন করার এই পরিকল্পনায় সরাসরি আর্থিক এবং কারিগরি সুবিধা দিচ্ছে চীন এবং রাশিয়া। এরই মাঝে চীন এবং রাশিয়ার সাথে সরকার আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর করে ফেলেছে।

ঠিক কবে নাগাদ সারা দেশের মানুষ সরকারি ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবা পাচ্ছেন তা নিয়ে বিস্তারিত জানা জায়নি। তবে বিস্তারিত না জানা গেলেও ধারনা করা হচ্ছে, টেলিটকের ৬৮ জেলায় ৩জি ইন্টারনেট সংযোগের টাওয়ার স্থাপনের পরেই প্রত্যেক টাওয়ারে একটি করে শক্তিশালী ওয়াইফাই রাউটার স্থাপন করা হবে।

প্রতিটি টাওয়ারে থাকা এক একটি রাউটার ১ দশমিক ৫ বর্গ কিলোমিটার এলাকা শক্তিশালী ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে। এসব ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে যেকোনও মানুষ নিজ নিজ ওয়াইফাই ডিভাইজ দিয়ে ফ্রি ইন্টারনেট সেবা পাবেন। এক্ষেত্রে অবশ্য ইন্টারনেটের প্রাথমিক গতি ২৫৬ কেবিপিএস ধরা হয়েছে। তবে ইন্টারনেট গতি সামনে আরো বাড়বে বলেও জানা গেছে।

সারা দেশে রাষ্ট্রীয় মালিকানার মোবাইল অপারেটর টেলিটক এর ‘টেলিটক থ্রিজি সম্প্রসারণ এবং টুজি সম্প্রসারণ’ কাজের সম্পূর্ণ বাস্তবায়ন শেষেই শুরু হবে দেশের ইতিহাসের টেলিযোগাযোগ খাতের সবচেয়ে বড় এই প্রকল্পের কাজ।

এর আগে যদিও আইসিটি বাংলাদেশ সারা দেশের ১ লাখ যায়গায় ফ্রি ইন্টারনেট হটস্পট তৈরি করা হবে! এমন একটি প্রকল্প হাতে নেয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

1 টি মন্তব্য
  1. Rasel Islam বলেছেন

    good

bn_BDBengali