The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এক উপকারী ফল পাকা পেঁপে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ শুভ সকাল। আজ মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪ খৃস্টাব্দ, ৪ চৈত্র ১৪২০ বঙ্গাব্দ, ১৬ জমা: আউয়াল ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্‌ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।


beneficial fruits ripe papaya

আমরা পেঁপে অনেক দেখেছি। কিন্তু সচরাচর চোখে পড়ে না পাকা পেঁপে। বিশেষ করে গাছে ধরা অবস্থায় পাকা পেঁপে সাধারণত চোখে পড়ে না। ছবিতে দেখছেন সেই পাকা পেঁপে। খুব সুন্দর একটি দৃশ্যও বটে।

পাকা পেঁপে আমাদের অনেক উপকার করে থাকে। বিশেষ করে পেট ঠাণ্ডা রাখতে এই পেঁপের তুলনা নেই। কোন কারণে যখন আপনার পেট গরম হয়ে যাবে তখন এই পাকা পেঁপে খেলে দেখবেন পেট ঠাণ্ডা হয়ে গেছে। কেটেও খেতে পারেন আবার পাকা পেঁপে ব্লান্ডারে ব্লান্ড করে সরবত বানিয়েও খেতে পারেন।

প্রতিদিনের মতো আজও আমাদের সকালটা হোক শুভ। সকলের জন্য আবারও শুভ কামনা- শুভ সকাল।

(ছবি-সংরক্ষিত)

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali