জেনে নিন যেসব খাবার ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ যার ওজন কম তার ওজন বাড়াতে কত কিই না করা লাগে। কিন্তু যার ওজন বেশি তার ওজন কমাতেও আবার অনেক ঝুক্কি-ঝামেলায় পড়তে হয়। যে খাবার ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে তেমন খাবার সম্পর্কে আলোচনা করা হবে এই প্রতিবেদনে।


যাদের শরীর নিয়ে খুব বেশি ভাবনা রয়েছে ও যারা শরীর সম্পর্কে খুবই সচেতন এবং যারা ওজন বাড়া বা কমা নিয়ে বেশি চিন্তায় থাকেন, তাদের জন্যিই আজকের এই প্রতিবেদন।

কিছু খাবার আছে যেগুলো আপনার ওজন কমাতে সাহায্য করে থাকে। আসুন জেনে নেওয়া যাক সেসব খাবার সম্পর্কে।

আপেল

আপেল এমন একটি জিনিসি যে এটি যে শুধুমাত্র ডাক্তারের হাত থেকেই আপনাকে দূরে রাখবে তা নয়, আপেল ওজন কমাতেও বিশেষভাবে সাহায্য করে থাকে। আপেলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। এই ফাইবার হজম করতে বেশি সময় নেয়। যে কারণে পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থাকে। একটি আপেল খেয়ে তাই আপনি অনেকক্ষণ ক্ষুধা থেকে যেমন দূরে থাকবেন তেমনি বেশি খাবারের জন্য ওজন বাড়ার ভয়ও থাকছে কম।

মুগ ডাল

মুগ ডালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি ও ই। এতে আরও রয়েছে ক্যালশিয়াম, আয়রণ ও পটাশিয়াম। প্রোটিন এবং ফাইবার রিচ খাবার হওয়ায় আপনি যদি এক বাটি মুগ ডাল খান তাহলে দেখবেন পেট অনেকক্ষণ ভর্তি থাকবে।

Related Post

টোম্যাটো

টোম্যাটো খাওয়ার ফলে শরীরে কোলেসিসটোকিনিন নামের একটি হরমোন নিঃসৃত হযয়ে থাকে, যা স্টম্যাক এবং ইনটেস্টাইনের মধ্যে যে ভাল্ভ আছে তা টাইট করে দেয়। যে কারণে পেট ভর্তি লাগে। আর তাই অনায়াসেই অতিরিক্ত খাওয়া এড়িয়ে যাওয়া সম্ভবপর হয়ে থাকে। প্রয়োজনের অতিরিক্ত না খেলে ওজন কম থাকে এটিই স্বাভাবিক ব্যাপার।

ফুলকপি

ফুলকপির নাম শুনে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু অবাক হওয়ার কিছু নেই। এই ফুলকপিও ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে থাকে। ফুলকপিতে লো ক্যালোরি খাবার হওয়ায় এতে ফাইবারও রয়েছে প্রচুর। যে কারণে পেট অনেকক্ষণ ভর্তি থাকে। ফুলকপিতে আরও রয়েছে ইন্ডোল, গ্লুকোসাইনোলেট ও থায়োসাইনেট যা শরীর থেকে টক্সিন বের করতে বিশেষভাবে সাহায্য করে থাকে।

রসুন

রসুন ওজন কমাতে সাহায্য করে! তবে আশ্চর্য হবেন না, এটিই সত্যি। রসুনে মজুত অ্যালিসিন উচ্চ কোলেস্টেরল এবং ইনসুলিন নিয়ন্ত্রণ করার পাশাপাশি ব্লাড শুগার কমিয়ে থাকে। রসুন অ্যাপেটাইট কনট্রোল করতেও বিশেষ উপযোগী। যে কারণে ওজন খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়।

This post was last modified on জানুয়ারি ৩০, ২০২৪ 12:41 pm

Laila Haque

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে