The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আমেরিকায় বৈধতা পাচ্ছে ৫০ লাখ অবৈধ অভিবাসী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওবামার ঘোষণার মধ্যেদিয়ে আমেরিকায় বৈধতা পাচ্ছে ৫০ লাখ অবৈধ অভিবাসী। এই ৫০ লাখের মধ্যে অন্তত ২ লাখ বাংলাদেশী বৈধতা পাবেন বলে আশা করা হচ্ছে।

50 million illegal immigrants

যুক্তরাষ্ট্রের অবৈধভাবে বসবাসরতদের সংখ্যা ১ কোটি ১০ লাখের মতো। এদের মধ্যে ৫০ লাখ অভিবাসী সেদেশে বৈধভাবে থাকার অনুমতি পাচ্ছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা গত বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত এক ভাষণে তাদেরকে আমেরিকা হতে প্রত্যাবসন না করে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘ছায়া হতে বেরিয়ে আসুন এবং আইন মেনে চলুন।’

তবে রিপাবলিকানরা এই ঘোষণাকেই অবৈধ বলে আখ্যায়িত করেছেন। কংগ্রেসের অনুমতি ছাড়া তার এ ঘোষণা কর্তৃত্ব-বহির্ভূত বলে মনে করছেন তারা। এরফলে প্রেসিডেন্ট ও রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের সাথে সম্পর্ক আরও বিষিয়ে উঠতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

বলা হয়েছে, নতুন ঘোষণা অনুসারে যেসব শিশু মার্কিন নাগরিক অথবা যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা তাদের অবৈধ অভিবাসী বাবা-মা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। ৩ বছর এটি স্থায়ী হবে। যেসব বাবা-মা যুক্তরাষ্ট্রে গত ৫ বছর ধরে বসবাস করছেন কেবলমাত্র তারা এই সুযোগ নিতে পারবেন।
এই সুযোগ পাবেন প্রায় ৩৭ লাখ ৫০ হাজার মানুষ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali