The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ভূমধ্যসাগরে ইতালিগামী নৌকাডুবি: ২শ’ জনের মৃত্যু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভূমধ্যসাগরে ইতালিগামী নৌকাডুবিতে ২শ’ জনের মৃত্যু ঘটেছে। নিহতেরা সবাই দক্ষিণ ইউরোপের দেশ ইতালিতে অভিবাসন গড়তে চাইছিলেন।

overturned boats

জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ভূমধ্যসাগরে একটি যাত্রীবাহী মোটরচালিত নৌকা ডুবে প্রায় ২ শতাধিক লোকের সলির সমাধি ঘটেছে। নিহতেরা দক্ষিণ ইউরোপের দেশ ইতালিতে অভিবাসন গড়তে চাইছিলেন বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) জানায়, ডুবে যাওয়া নৌকাটি গত ৭ ফেব্রুয়ারি লিবীয় উপকূল হতে ছেড়ে এসেছিল। রবিবার প্রতিকূল আবহওয়ার শিকার হয়ে নৌকাটি ভূমধ্যসাগরে উল্টে যায়।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর ইতালীয় কর্মকর্তা কারলোত্তা সামি জানান, এ ঘটনায় ২০৩ জনের সলিল সমাধি ঘটেছে। তবে ৯ জনকে বাঁচানো সম্ভব হয়েছে বলে জানানো হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৭ জনের মৃত্যু ঘটেছে, ২২ জনের অবস্থা গুরুতর। ১৮ ঘণ্টারও বেশি সময় অত্যধিক ঠাণ্ডা পানিতে ভেসে থাকায় ভয়াবহ হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছেন উদ্ধারকারিরা। উদ্ধারকৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali