The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অবিশ্বাস্য এক মারাত্মক ঝাঁপ যা দেখলে আপনি বিস্মিত হবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিনেমাতে আমরা দেখি এমন সব মারাত্মক দৃশ্যাবলি। তবে সেগুলো যারা করেন তাদের কথা আমরা জানিনা। ছবিতে দেখছেন এমনই অবিশ্বাস্য এক মারাত্মক ঝাঁপ যাতে করে আপনি বিস্মিত হবেন।

Incredible jump

অনেক মায়েদের মুখে হামেশাই একটি কথা শুনা যায়, ‘আমার বাচ্চা যা ডানপিটে, কী বলবো!’ নিশ্চয়ই ডানপিটে হতেই পারে, তাতে সন্দেহ নেই। মায়েদের কাজ বাড়াতেও হয়তো এসব বাচ্চাদের জুড়ি নেই। ডানপিটের কাহিনী দেখে কী আপনার চক্ষু চড়কগাছ হবে না? যা দেখে আপনার কপাল থেকে ঘাম বেরিয়ে যাবে। শুধু তাই নয়, টেনশনে হাতের নখও কামড়ে খেতে পারেন! বিশেষ করে যারা ড্যানিয়েল ক্রেগ-এর ‘ক্যাসিনো রয়্যাল’ ছবিটি দেখেছেন, তারা ভালোই টের পেয়েছেন।

সিনেমায় এমন দৃশ্য করার জন্য যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা থাকে, যাতে করে কোনোভাবে দুর্ঘটনা না ঘটে যায়। যদি ঘটেও যায়, তাহলে তার জন্য থাকে উপযুক্ত মেডিক্যাল টিম। তবে এদের না রয়েছে সুরক্ষা, না রয়েছে ভয়। না হলে কী এমনটা কেও করতে পারে?

দেখা যাচ্ছে, একটি ৬তলা বাড়ির চিলেকোঠার ছাদ হতে পাশের বাড়ির ছাদে লাফিয়ে পড়ছেন একজন যুবক। ছাদটি এতোই ছোট, যে বেশ কয়েকবার দৌঁড়ে গিয়েও পারেননি ঝাঁপ দিতে থেমে গিয়েছেন ওই তরুণ। শেষ পর্যন্ত সত্যিই ঝাঁপ দিলেন! এমন দৃশ্য দেখে যে কেও চমকে যাবেন এটিই স্বাভাবিক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali