The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অবিশ্বাস্য হলেও কাঁচের মত স্বচ্ছ মাছ পাওয়া গেল নিউজিল্যান্ডের সাগরে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ কাঁচের মত স্বচ্ছ মাছ খুঁজে পেয়েছেন নিউজিল্যান্ডের এক জেলে। এ ধরণের মাছ পৃথিবীতে খুব একটা দেখা যায়না বলেও গবেষকরা জানিয়েছেন।


article-2543194-1AD845CC00000578-850_634x476

নিউজিল্যান্ডের দ্বীপ Karikari Peninsula থেকে প্রায় ৪০ মাইল গভীরে মাছ শিকার করতে যান জেলে Fraser এবং সাথে ছিল তাঁর ছেলে। Fraser জানান তিনি মাছ শিকার করতে করতে হঠাৎ পানিতে দেখতে পান ভিন্ন রকম কিছু একটা। প্রথম দিকে বিষয়টি তিনি এড়িয়ে যান তবে একটু কাছাকাছি হতেই তিনি দেখতে পান এটি অন্য সব কিছুর মত নয়। এটি একটি মাছের আকৃতির কিন্তু এর গায়ে কোন রঙ নেই এবং খুব স্বচ্ছ।

Fraser জানান, “আমি প্রথমে এই মাছ দেখতে অবাক হয়ে যাই, কাছে গিয়ে একে ধরার চেষ্টা করতেই একে ধরতে পারি এটি অত্যন্ত ধীর গতিতে পানির উপরিভাগে সাঁতার কাটছিল।”

তিনি আরও বলেন,” আমি মাছটিকে পানি থেকে তুলে নিয়ে সত্যি অবাক হয়ে যাই। এর পেটের বাতাসের থলী বাইরে থেকেই দেখা যাচ্ছিল। এর শরীরের কাঁটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবং মাছটি অনেকটা স্বচ্ছ জেলির মত।

article-2543194-1AD844A000000578-827_634x475

তিনি মাছটিকে তীরে নিয়ে আসেন। তাঁর সকল জেলে বন্ধুদের খরব দেন সবাই এসে দেখেও, কেউই এর প্রজাতির বিষয়ে জানাতে পারেনি।

National Marine Aquarium এর গবেষক Deborah Cracknell বলেন, এটি Salpa maxima জাতীয় বা জেলি জাতীয় মাছ। এধরণের মাছ খুব একটা দেখা যায়না তবে এটা শীতল পানির সাগরে দেখা যায়।

Salpa maxima!
Salpa maxima!

ন্যাশনাল জিওগ্রাফিকের স্বচ্ছ প্রাণী Salpa maxima নিয়ে প্রতিবেদন পড়ুন।

এছাড়া এমন স্বচ্ছ চিংড়ি এবং জেলি ফিস জাতীয় মাছ আগেও অনেক পাওয়া গেছে। এরা ফুলকার সাহায্যে পানিতে ভেসে বেড়ায়। অনেক সময় এ ধরণের মাছ নিজেদের রক্ষায় বর্ণও পরিবর্তন করতে পারে।

article-2543194-1AD8459400000578-738_634x476

খুঁজে পাওয়া মাছটির আকৃতি সাধারণ মাছের মতই তবে এটির কোন রঙ নেই এবং এটি স্বচ্ছ কাঁচের মত। দেখতে বা শুনতে অবিশ্বাস্য হলেও এরই মাঝে এক্সপ্রেস ইউকে, দি ডেইলি মেইল, দি ডেইলি স্টার সহ প্রায় সকল আন্তর্জাতিক মিডিয়া এই মাছ নিয়ে প্রতিবেদন করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

1 টি মন্তব্য
  1. MD Reshadul-huq Reshaad বলেছেন

    it new for me

bn_BDBengali