The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

প্রথমবারের মতো ওয়েব সিরিজে আসলেন পরিণীতি চোপড়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড তারকা পরিণীতি চোপড়া এই প্রথমবারের মতো ওয়েব সিরিজে এলেন। যদিও ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে আগেই পা রেখেছেন পরিণীতি চোপড়া।

প্রথমবারের মতো ওয়েব সিরিজে আসলেন পরিণীতি চোপড়া 2

২০২১ সালে নেটফ্লিক্সে এসেছিল তার অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ সিনেমাটি। তার সর্বশেষ সিনেমা বহুল আলোচিত ‘অমর সিং চামকিলা’ও মুক্তি পায় নেটফ্লিক্সে। তবে ওয়েব সিরিজে অভিনয়ে নাম লেখালেন এবারই প্রথম।

নেটফ্লিক্সের ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এর মাধ্যমে ওয়েব সিরিজে এলেন তিনি। এই নতুন ক্রাইম থ্রিলার সিরিজের ঘোষণা আসে গত বছরের ফেব্রুয়ারি মাসে। শুটিংসহ যাবতীয় কাজ শেষ করার পর এবার এলো মুক্তির ঘোষণা। ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই সিরিজটি।

‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজে পরিণীতিকে দেখা যাবে একজন মায়ের চরিত্রে, যার সন্তান হারিয়ে গেছে ৯ বছর পূর্বে। সন্তানের খোঁজে এই দীর্ঘ সময়ের লড়াই, মাতৃত্বের আবেগ ও একইসঙ্গে চারপাশের সম্পর্কের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয় এতে।

এই সিরিজটির পরিচালক রেন্সিল ডি’সিলভা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘শাক মূলত চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা এক থ্রিলার। এখানে উন্মোচিত হওয়া প্রতিটি গোপন সত্যই নতুন প্রশ্নের জন্ম দেয় ও প্রতিটি সম্পর্কের আড়ালে বেরিয়ে আসে রহস্যের আরেকটি নতুন স্তর। দীর্ঘ ৯ বছর ধরে হার না মানা এক মায়ের আবেগঘন এবং রোমাঞ্চকর জার্নিকে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত।’

নেটফ্লিক্স ইন্ডিয়ার সিরিজ হেড তানিয়া বামী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এটি কেবলমাত্র রোমাঞ্চকর ক্রাইম ড্রামা নয়, এর মূল প্রাণ লুকিয়ে রয়েছে ৯ বছর ধরে নিজের সন্তানকে খুঁজে বেড়ানো এক মায়ের আপসহীন সংগ্রামের কথা। সন্তানের জন্য মায়ের তীব্র আকুলতা ও টানটান উত্তেজনায় ভরা থ্রিলারের চমৎকার মেলবন্ধন দেখা যাবে। গল্পের প্রতিটি চরিত্রই এই জার্নির গুরুত্বপূর্ণ অংশ, যাদের প্রত্যেকের ভেতরের গোপন রহস্য এবং দ্বন্দ্ব দর্শকদের ভাবাতে বাধ্য করবে, কোনটা সত্য এবং কোনটা নয়।

পরিণীতি চোপড়ার পাশাপাশি এই সিরিজে আরও অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, হারলিন শেঠি, সুমিত ব্যাস এবং ধ্রুব চৌধুরী।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali