The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শিল্পীর আঁকা ছবির মতোই একটি গ্রাম

এই স্থানটি দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত জেলা ‘হাওর কন্যা’ সুনামগঞ্জ জেলার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৮ অক্টোবর ২০১৭ খৃস্টাব্দ, ২৩ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ, ১৭ মুহররম ১৪৩৯ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

শিল্পীর আঁকা ছবির মতোই একটি গ্রাম 1

এমন একটি দৃশ্য দেখে যে কারও মনে হতে পারে, এটি মনে হয় কোনো চিত্র শিল্পীর আঁকা ছবি। কিন্তু আসলে তা নয়, এটি একটি বাস্তব চিত্র।

এই স্থানটি দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত জেলা ‘হাওর কন্যা’ সুনামগঞ্জ জেলার। এটি অন্যতম পর্যটন কেন্দ্র তাহিরপুরের দৃশ্য।

সুনামগঞ্জ জেলা শহরের নিকট সুরমা নদীর উপর নির্মিত ‘আব্দুজ জহুর সেতু’র উপর দাঁড়ালেই নয়নাভিরাম খাসিয়া-জৈন্তা পাহাড় যেনো হাতছানি দিয়ে ডাকে। সেতু থেকে নামলেই সামনে বিশাল হাওর। চোখের সামনে বিশাল পাহাড় ও তার পাশে সুবজে ভরা মাঠ। বিশ্বম্ভরপুর উপজেলা পেরিয়ে দক্ষিণে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হলো এই তাহিরপুর।

ছবিটি দেখলে মনে হবে যেনো প্রকৃতিপ্রেমী শিল্পীর হাতে আঁকা এক ছবি। পাহাড়ের গায়ে ছবির মতোই এক গ্রাম। সকালে এখানকার এক রূপ, আর বিকালে আরেক রকম। সব মিলিয়ে যেনো বাংলাদেশের এক অপরূপ দৃশ্য।

ছবি: http://www.ittefaq.com.bd এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali