The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মিশরে এবার সন্ধান মিলেছে ৩ হাজার বছর পুরনো সমাধির!

৩ হাজার বছর পুরনো শিশুদের কয়েকটি সমাধি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিশরের আসওয়ান শহরে এবার সন্ধান মিলেছে ৩ হাজার বছর পুরনো শিশুদের কয়েকটি সমাধির সন্ধান পাওয়া গেছে।

মিশরে এবার সন্ধান মিলেছে ৩ হাজার বছর পুরনো সমাধির! 1

এবার মিশরে সন্ধান মিলেছে ৩ হাজার বছর পুরনো শিশুদের কয়েকটি সমাধির। আসওয়ান শহরে এইসব সমাধির সন্ধান পাওয়া যায়।

সম্প্রতি দেশটির পুরাতত্ত্ব মন্ত্রণালয়ের প্রধান ড. আয়মান আসমায়ি বলেছেন, এসব সমাধির একটি খুঁজে পেয়েছে সুইডিশ-মিশরীয় এক অনুসন্ধানী দল। সমাধিগুলো মিশরের ১৮ তম রাজবংশীয় শাসনামলের, অর্থাৎ এগুলো খ্রিস্টপূর্ব ১৫৪৯/১৫৫০ হতে ১২৯২ সালের ভেতরকার সমাধিক্ষেত্র।

ইতিমধ্যে মিশরীয়-অস্ট্রেলীয় একটি দল সমাধিভূমির খণ্ডাংশ ও সুইজারল্যান্ডের একটি দল নারী ভাস্কর্য খুঁজে পেয়েছে বলে জানা যায়। চুনাপাথরে নির্মিত ৩৫ সেন্টিমিটার লম্বা ওই ভাস্কর্যের ডান হাত, পায়ের পাতা ও মাথা পাওয়া যায়নি।

প্রত্নতাত্ত্বিকরা এসব প্রাচীন সমাধির সন্ধান পান দেশটির গেবেল আল সিলসিলায়। সেখানে দুই হতে তিন বছর বয়সী শিশুসহ বিভিন্ন বয়সের শিশু কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali