The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আইএসে যোগ দিতে গিয়ে গ্রেফতার হলো হিন্দু নারী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জঙ্গীগোষ্ঠি আইএসে যোগ দিতে গিয়ে এবার পুলিশের হাতে গ্রেফতার হলো এক ভারতীয় হিন্দু নারী।

ISO Hindu women were arrestedফাইল ফটো

জি-নিউজের খবরে বলা হয়েছে, দিল্লি হতে তুরস্ক হয়ে সিরিয়াতে যাবার পরিকল্পনা করেছিল গ্রেফতার হওয়া ওই নারী। তাকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) হাতে তুলে দেওয়া হয়েছে। ২০ বছর বয়সী গ্রেফতারকৃত ওই নারী দিল্লি বিশ্ববিদ্যালয় কলেজ হতে লেখাপড়া শেষ করার পর অস্ট্রেলীয়া গিয়েছিল উচ্চশিক্ষা নিতে। সেখানে যাওয়ার পর ওই মহিলার ব্যক্তিত্ব সম্পূর্ণরূপে বদলে যায়। এক নতুন মানুষ হিসেবে সে তার পরিবারের কাছে ফিরে আসে। আটক নারীর বাবা ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্ণেল। মেয়ের কম্পিউটার ঘেঁটে সিরিয়া যাবার পরিকল্পনার ইংগিত পেয়েছেন-এমনটিই এনআইকে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, পূর্বেও দুই ভারতীয়কে সংযুক্ত আরব আমিরাত হতে ভারতে ফেরত পাঠানো হয়। তাদের বিরুদ্ধে আইএসের হয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali