The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ভারতের সবচেয়ে বয়স্ক ভোটার ১০২ বয়সী শ্যাম শরণ নেগি!

নব্বই কোটি মানুষের মধ্যে একজন হলেন ১০২ বছর বয়সী শ্যাম শরণ নেগি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভোট এলেই নানা রকম মুখরোচক খবর শোনা যায়। এবারও এর কোনো ব্যতিক্রম ঘটেনি ভারতের জাতীয় নির্বাচন ঘিরে। নানা রকম খবর শোনা যাচ্ছে নির্বাচন নিয়ে। এমনই এক খবর হলো ভারতের সবচেয়ে বয়স্ক ভোটার ১০২ বয়সী শ্যাম শরণ নেগি!

ভারতের সবচেয়ে বয়স্ক ভোটার ১০২ বয়সী শ্যাম শরণ নেগি! 1

ভোট এলেই নানা রকম মুখরোচক খবর শোনা যায়। এবারও এর কোনো ব্যতিক্রম ঘটেনি ভারতের জাতীয় নির্বাচন ঘিরে। নানা রকম খবর শোনা যাচ্ছে নির্বাচন নিয়ে। এমনই এক খবর হলো ভারতের সবচেয়ে বয়স্ক ভোটার ১০২ বয়সী শ্যাম শরণ নেগি!

সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক খবরে জানা গেছে, ভারতে লোকসভা নির্বাচনে এবার ভোট দিচ্ছে নব্বই কোটি মানুষ।

এই নব্বই কোটি মানুষের মধ্যে একজন হলেন ১০২ বছর বয়সী শ্যাম শরণ নেগি। হিমালয়ের গহীনে প্রত্যন্ত শহর কাল্পার বাসিন্দা মি: নেগি এ পর্যন্ত দেশটির সবগুলো নির্বাচনেই ভোট দিয়েছেন।

ভারত স্বাধীন হবার পর দেশটিতে প্রথম নির্বাচন হয় ১৯৫১ সালে। সেই থেকে সবগুলো নির্বাচনে মি: নেগি ভোট দিয়ে এসেছেন। শুধু তাই নয় নির্বাচন নিয়ে অতি উৎসাহীও মি: নেগি। তাই এই বয়সেও নির্বাচনে তিনি যেনো অন্য দশজনের মতোই উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali