The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

উড়ালপুল থেকে উড়ছে টাকার নোট!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের কানপুরে উড়ালপুলের উপর হতে উড়ছে গোছা গোছা ২০০ টাকার নোট! সেই টাকা কুড়াবার জন্য নীচে রাস্তায় হুড়োহুড়ি পড়ে গিয়েছে জমায়েত হওয়া জনতাদের।

উড়ালপুল থেকে উড়ছে টাকার নোট! 1

এলাকা জুড়ে শুরু হয়েছে এক বিশৃঙ্খলা। নেটমাধ্যমে ঘটনাটির ভিডিও প্রকাশ হতে দেখা গিয়েছে যে, এক নেটমাধ্যম প্রভাবী এবং ইউটিউবার ভিডিও তৈরির জন্য টাকা ওড়াচ্ছেন উড়ালপুলের উপর হতে! ভিডিওটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভাইরাল হয়েছে ভিডিওটি।

‘লাইভঅঙ্কিতএনপি’ নামে এক্স হ্যান্ডল হতে ছড়িয়ে পড়া ভিডিও দেখা গিয়েছে যে, ওই নেটমাধ্যম প্রভাবী এক তাড়া ২০০ টাকার নোট হাতে নিয়ে উড়ালপুলের উপর দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ সেই নোটগুলো হাওয়ায় ভাসিয়ে দেন তিনি। টাকা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত লোকজন টাকা সংগ্রহের জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। যিনি টাকা ছুড়ছেন, তাকে এখনও শনাক্ত করা সম্ভবই হয়নি। তবে নেটমাধ্যম ব্যবহারকারীরা দাবি করছেন যে, তার জায়েদ হিন্দুস্তানি ও ইউটিউবে ‘জায়েদ হিন্দুস্তানি ভ্লগস’ নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেলের দর্শক এবং অনুগামীর সংখ্যা বৃদ্ধির জন্যই টাকা বিতরণের এই পন্থা বেছে নেন তিনি- দাবি অনেকের। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যায়, এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয় ২৩ ফেব্রুয়ারি। সেখানে দেখা যায় তিনি গরিবদের অর্থ সাহায্যের জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যান।

তবে তিনি যে ভাবে টাকা বিতরণ করেছেন তা নিয়ে নেটমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। একজন ব্যবহারকারী বলেছেন ‘‘টাকা ফেলে দেওয়ার পরিবর্তে তিনি নিজের হাতে দরিদ্রদের মধ্যে তা দান করতেই পারতেন।’’এই বিষয়ে পুলিশের পদক্ষেপ করার কোনও খবর অবশ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে এখনও তাদের কাছে কোনো তথ্য আসেনি। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।

এখানে ক্লিক করে এক্স এর ভিডিওটি দেখুন

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

Loading...
bn_BDBengali