The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করলো অনার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ম্যাজিক৮ প্রো’ উন্মোচন করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ।

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করলো অনার 1

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)–তে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ফোনটি তুলে ধরা হয়।

‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগানে আয়োজিত চার দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয় ২৮ জানুয়ারি এবং শেষ হবে ৩১ জানুয়ারি। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। এতে দেশি-বিদেশি শতাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি সংস্থা ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন।

প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রদর্শনীতে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর যাত্রা, বৈশ্বিক বিনিয়োগ, টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম, স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সম্ভাবনা এবং এনইআইআর–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একাধিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে গোল্ড স্পনসর হিসেবে অংশ নেয় অনার বাংলাদেশ। অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুওসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে অনার দেশের বাজারের জন্য তাদের নতুন এআই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ম্যাজিক৮ প্রো’ তুলে ধরে। ফোনটিতে রয়েছে এআইমেজ সহ উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট টেলিফটো ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে সিআইপিএ ৫.৫ রেটেড ইমেজ স্ট্যাবিলাইজেশন– যা প্রযুক্তিখাতের অন্যতম উন্নত এআই টেলিফটো সিস্টেম হিসেবে বিবেচিত।

স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন এলিট জেন ৫ প্রসেসর। পাশাপাশি, এতে রয়েছে অনারের সিলিকন কার্বন ব্যাটারি ও এআই পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। দ্রুত চার্জিংয়ের জন্য এতে আছে ১০০ ওয়াট সুপারচার্জ ওয়্যার্ড এবং ৮০ ওয়াট এর ওয়্যারলেস চার্জিং সুবিধা।

অনুষ্ঠান প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর মতো আয়োজন ডিজিটাল রূপান্তরের প্রতি বাংলাদেশের অঙ্গীকারেরই প্রতিফলন। অনার এই যাত্রায় পাশে থাকতে পেরে গর্বিত। ম্যাজিক৮ প্রো স্থানীয় বাজারে আনার পাশাপাশি বাংলাদেশে আমাদের নতুন কারখানার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতেও আমরা ভূমিকা রাখছি। দেশের ক্রমবিকাশমান ডিজিটাল ইকোসিস্টেমের অংশ হতে পেরে আমরা সবসময়ই আনন্দিত।”

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ দর্শনার্থীদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। একই সঙ্গে শিল্পখাতের নেতৃত্বস্থানীয়দের সঙ্গে যুক্ত হওয়া এবং ভবিষ্যতের ডিজিটাল খাত নিয়ে আলোচনার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই আয়োজন।

খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali