The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

হরমুজে ২০ শতাংশ শুল্ক আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার মাত্র একদিন পর সেই সিদ্ধান্ত হতে সরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হরমুজে ২০ শতাংশ শুল্ক আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প 1

বিশ্লেষকদের মতে, এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে, দীর্ঘায়িত ইরান যুদ্ধের অবসান ঘটাতে এখনও কার্যকর কোনো রকম কৌশল খুঁজে পাচ্ছে না ওয়াশিংটন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, ইরানি জাহাজ চলাচলের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনরায় কার্যকর করা হবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জাহাজকেও ২০ শতাংশ শুল্ক দিতে হবে। ট্রাম্পের ভাষ্য ছিল, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র যে ব্যয় করছে, তা পূরণ করতেই এই অর্থ নেওয়া হবে।

তবে মঙ্গলবার (১৪ জুলাই) তিনি ওই প্রস্তাব পুরোপুরি প্রত্যাহার করে জানিয়েছেন যে, এর পরিবর্তে উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগ চুক্তির মাধ্যমে নিরাপদ জাহাজ চলাচলের জন্য ব্যবস্থা করা হবে।

চার মাসের বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধের মধ্যে এই অবস্থান পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। প্রায় এক মাস পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) যুদ্ধবিরতি এবং আলোচনার পথ তৈরি করলেও নতুন করে মার্কিন নৌ অবরোধ ও সামরিক হামলার ঘোষণার পর সেটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সামরিকভাবে কিছু সাফল্য অর্জন করলেও রাজনৈতিকভাবে সংকটের কোনো সমাধান করতে পারেনি। ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হলেও দেশটি এখনও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার সক্ষমতাই ধরে রেখেছে। যে কারণে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজ এর মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক রোজমেরি কেলানিডের মতে, এই সংঘাত মূলত এখন ক্ষয়যুদ্ধের রূপ নিয়েছে ও এমন যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলার প্রবণতাই থাকে।

অপরদিকে, কাউন্সিল অন ফরেন রিলেশনসের মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ ফেলো এলিয়ট আব্রামস বলেছেন, এখন মূল প্রশ্ন হলো-কার ধৈর্য বেশি, তেল রপ্তানি বাধাগ্রস্ত ইরানের, নাকি পারস্য উপসাগরের জ্বালানির ওপর নির্ভরশীল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের।

বিবিসির এক প্রতিবেদনে আরও বলা হয় যে, সংঘাত আবারও তীব্র হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক অবস্থানের ওপর নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের ঘোষণার পর সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে গেছে, যা গত ৬ বছরের মধ্যে সবচেয়ে বড় একদিনের বৃদ্ধি।

বিশ্লেষকরা মনে করেন, ভবিষ্যতে নতুন করে আলোচনা শুরু হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে তেহরানের আঞ্চলিক প্রভাব এইসব মৌলিক ইস্যুতে মতপার্থক্য থাকায় দ্রুত কোনো স্থায়ী সমাধান হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তথ্যসূত্র: বিবিসি।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali