The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মহান নেতা নেলসন ম্যান্ডেলার অন্তিম যাত্রার কিছু ছবি ও বর্ণনা!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ দীর্ঘ স্মরণ প্রক্রিয়া শেষে বিশ্ববাসীর শেষ শ্রদ্ধা এবং বিশ্বনেতাদের শ্রদ্ধা নিবেদন শেষে অবশেষে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যন্ডেলার মরদেহ অন্তিম শয্যায় শায়িত হয়েছেন শনিবার। দি ঢাকা টাইমসের আজকের এই প্রতিবেদনের মূল প্রতিপাদ্য হচ্ছে নেলসন ম্যান্ডেলার শেষ যাত্রার কিছু ছবি এবং তাঁর বর্ণনা।


w3-mandela-a-20131215-870x577

১) শেষ শ্রদ্ধা নিবেদনঃ

Screenshot_8

ছবিতে দক্ষিণ আফ্রিকার সকল শ্রেণীর মানুষের সাথে নেলসন ম্যান্ডেলার শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি জেকব জুমা এবং নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইন্নি ম্যন্ডেলা।

২) গার্ড অব অনারঃ

Screenshot_9

দক্ষিণ আফ্রিকান সকল বাহিনীর প্রধান নেলসন ম্যন্ডেলার কফিনে গার্ডঅব অনার প্রদান করেন।

৩) বিমানে মরদেহ পরিবহণঃ

Screenshot_10

সামরিক বিমানে করে নেলসন ম্যান্ডেলার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে নিজ শহর Quno তে।

৪) ম্যান্ডেলার ভক্তঃ

Screenshot_11

ছবিতে বেশ কিছু ম্যান্ডেলার ভক্ত নেচে গেয়ে প্রিয় নেতাকে স্মরণ করছেন।

৫) অশ্রুসিক্ত বিদায়ঃ

Screenshot_12

ম্যান্ডেলার কিছু ভক্ত প্রিয় নেতাকে শেষ বিদায় দিতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন।

৬) মরদেহবাহি গাড়িঃ

Screenshot_13

নেলসন ম্যন্ডেলার মরদেহ বাহি গাড়িকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে কয়েকজন আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা।

৭) শিশুদের আবেগঃ

Screenshot_14

নেলসন ম্যান্ডেলা কেবল বড়দের নেতা ছিলেন না তিনি শিশুদেরও নেতা ছিলেন। ম্যন্ডেলার জন্য শিশুদের আবেগ ধরা পড়েছে এই ছবিতে।

সূত্রঃ এনপিআর

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

1 টি মন্তব্য
  1. Subhas Saha বলেছেন

    mahan neeta!
    মানাব দারাদি নেতা নেলসন ম্যান্ডেলা ।
    সমস্ত নেতা কে এরাকাম হয়ের পেরনা হয়া দারকার।

bn_BDBengali