The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

রাশিয়ার রেল স্টেশনে আত্মঘাতী বোমা হামলার চিত্র সরাসরি দেখুন [ভিডিও]

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ রাশিয়ার ভলগোগার্ড শহরের রেল স্টেশনে রবিবার ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে, এতে ১৪ জন নিহত হয় এবং অনেক আহত হয়,সম্প্রতি এই হামলার ভিডিও প্রকাশ পেয়েছে।


volgograd-station-bomb-

রাশিয়ার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বোমা হামলা করেছে একজন নারী সে তার শরীরে বোমা বেঁধে স্টেশনে প্রবেশ করে এবং সেখানেই অসংখ্য মানুষের মাঝে বোমাটি বিস্ফোরণ ঘটায়।

এদিকে রাশিয়াতে অনুষ্ঠিত হবে ২০১৪ সালের অলিম্পিক গেমস কিন্তু এই গেমসকে সামনে রেখে সে দেশে বিচ্ছিন্নতাবাদীদের আত্মঘাতী হামলা বেড়ে গেছে, যদিও হামলার দায়ে কেউ শিকার করেনি তবে রাশিয়ার গোয়েন্দা বিভাগ এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ধারণা করছেন এসব মুসলিম কালো বিধবাদের কাজ। কালো বিধবারা হচ্ছে ঐ সব নিহতের স্ত্রী যাদের স্বামী ককেশীয় অঞ্চলের যুদ্ধে নিহত হয়েছে এবং এসব কালো বিধবারা এখন স্বামী হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালাচ্ছে।

চলুন এবার ভিডিও টি দেখে নিইঃ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali