The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মঙ্গল গ্রহের আকাশে অশনাক্ত উড়ন্ত বস্তুর অস্তিত্ব [ভিডিও]

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অশনাক্ত উড়ন্ত বস্তু অর্থাৎ আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও (UFO) পৃথিবী থেকে অনেকেই দেখেছেন বলে দাবি করে থাকেন। তবে এর বিশ্বাসযোগ্য প্রমাণ এখনো কেও দিতে পারেন নি। UFO অস্তিত্ব আছে বলে অনেকেই বিশ্বাস করেন। সম্প্রতি, মঙ্গল গ্রহের আকাশে UFO এক ঝলক দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, মহাকাশ যান কিউরিওসিটি UFO’র অস্তিত্ব বিষয়ক প্রমাণ পেয়ে থাকতে পারে।


Untitled-1

কিউরিওসিটি মঙ্গল গ্রহে অবতরণ করে গত বছর ৬ আগস্ট। গত এক বছরে কিউরিওসিটি পৃথিবীতে পাঠিয়েছে অজস্র তথ্যাদি যার মাধ্যমে মঙ্গল গ্রহকে ভালো করে জানা সম্ভবপর হয়েছে। মহাকাশ যানটি অনেক অজানা তথ্য উন্মোচন করেছে, যার মাধ্যমে মঙ্গল গ্রহকে জানা সম্ভব হয়েছে নতুন করে।

সম্প্রতি, কিউরিওসিটি’র পাঠানো মঙ্গল গ্রহের আকাশের এক ছবি নতুন আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, কিছু একটা মঙ্গল গ্রহের আকাশে উড়ে যাচ্ছে। নিশ্চিতভাবে জিনিসটা কি হতে পারে তা কেও বলতে পারছেন না। অনেকে মনে করছেন, এটা আসলে UFO হতে পারে।

আগের একটি ঘটনায় দেখা যায়, মঙ্গল গ্রহে দুটি পাথরের মাঝখানে ইঁদুর সদৃশ একটি প্রাণীর ছবি খুঁজে পাওয়া যায় কিউরিওসিটির পাঠানো ছবিতে। অনেকে একে নাসা পরিচালিত গোপন কোনো গবেষণার অংশ বলেও ধারণা করছেন। অনেক গবেষক আবার ছবিটা ভুয়া বলেও মনে করছেন।

বস্তুটি আসলেই কি হতে পারে তা নিয়ে জল্পনা কল্পনা বাদ দিয়ে আসুন দেখি নেই বস্তুটি’র ভিডিও:

তথ্যসূত্র: দি টেক জার্নাল

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

1 টি মন্তব্য
  1. Rasel Ahammad বলেছেন

    video dawnloade korta parina

bn_BDBengali