The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

যুক্তরাষ্ট্রে ৪০ হাজার নিষিদ্ধ এবং ভয়ংকর মাছ পিরানহা পাচার করলেন এক ব্যক্তি!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পিরানহা সারাবিশ্বে অত্যন্ত ভয়ংকর এবং আগ্রাসী মাছ হিসেবে বিবেচিত হয়। আমেরিকার ২৫ টি প্রদেশে পিরানহা চাষ এবং খাওয়া আইনত দণ্ডনীয়। কিন্তু সেই আইন অমান্য করে এক লোক প্রায় ৪০ হাজার পিরানহা পাচার করে এনেছেন আমেরিকায়!


Piranha_02

৬৬ বছরের Joel Rakower মাছ ব্যবসায়ী। তিনি সম্প্রতি আমারিকাতে বিপুল পরিমাণ পিরানহা পাচারের দায়ে অভিজুক্ত হয়েছেন। আমেরিকায় পিরানহা নিষিদ্ধ মাছ। ২০১১ সাল থেকে আমেরিকায় এই মাছ খাওয়া কিংবা চাষ করা বে-আইনি। যদিও বে-আইনি তারপরেও কিছু মানুষ এই মাছ খেতে অত্যন্ত আগ্রহী। ফলে ঐ সব মানুষের আগ্রহকে পুঁজি করে Joel Rakower দারুণ এক ব্যবসা শুরু করেন।

Joel Rakower হংকং থেকে নিউইয়র্কে ২০১১ এবং ২০১২ সালে মোট ৪০ হাজার পিরানহা পাচার করে এনেছেন। এবং এসব পিরানহা তিনি ভালো দামে বিক্রয় করেন। Joel Rakower এর এই মাছ চোরা চালানের বিষয়টি মার্কিন সরকারের অগোচরে হলেও ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের এক প্রতিবেদনে উঠে এসেছে Joel Rakower পিরানহা কারবারের ইতিবৃত্ত।

black-piranha-fish

দেরিতে হলেও আমেরিকার বিচার ব্যবস্থার টনক নড়ে আটক করা হয় ৬৬ বছরের এই বৃদ্ধকে। Joel Rakower শিকার করে নিয়েছেন তিনি ২০১১ থেকে ২০১২ সাল নাগাদ প্রায় ৪০ হাজার পিরানহা যুক্তরাজ্যে এনেছেন এবং এসব পিরনহা ১ ডলার দামে প্রতিটি বিক্রয় করেন।

Joel Rakower কে আদালত আর্থ দন্ডে দণ্ডিত করেন। তাকে সর্বমোট ৭০ হাজার ডলারের ফাইন করা হয়।

উল্লেখ্য পিরানহাকে রাক্ষুসে মাছ বলা হয়ে থাকে এরা এদের ভয়ংকর দাঁত এবং বিধ্বংসী চোয়াল দিয়ে সামনে যা পায় তাই ছিন্নবিচ্ছিন্ন করে দেয়। ফলে এই মাছ চাষ কিংবা খাওয়া পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ।

সূত্রঃ দি টেক জার্নাল

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali