The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সত্যিকারের ক্ষমতা সম্পন্ন ১০ জন সুপারহিরো

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বই, কমিক্স, মুভিতে অনেক ধরনের সুপারহিরো দেখেছি। এরা সব কল্পনা প্রসূত। তবে জগতে কিছু মানুষ আছে যাদের সত্যিকার অর্থে সুপারহিরো ক্ষমতা রয়েছে। এমন ১০ জন সুপারহিরোকে নিয়ে আমাদের আজকের আয়োজন।


superheroes-HBO-documentary-films

উবার-বয়ঃ
১২ বছর আগে জার্মানিতে জন্ম নেয়া এই ছেলেটির নাম জানা যায়নি। তাই তাকে উবার-বয় নামে ডাকা হয়। তার বয়স ৪ বছর ছিল থাকা কালীন অন্যান্য বাচ্চাদের তুলনায় ৬গুণ বেশি ওজন উত্তোলন করতে পারতো।

SuperBaby-300x234

বেন আন্ডারউডঃ
বেন আন্ডারউড ৩ বছর বয়স থেকে অন্ধ হলেও সে শোনার মাধ্যমে দেখতে পায়। অর্থাৎ কোন কিছুর শব্দ শুনে অসাধারণ ভাবে এর অবস্থান,গতি প্রভৃতি সম্পর্কে নিখুঁত ধারণা করতে পারে সে। যার কারণে সে বাস্কেটবল, রোলারব্লেড, ভিডিও গেম এবং স্কেটবোর্ড খেলতে পারে।

lg_underwood_8505

মাইকেল লটিটোঃ
মাইকেল লটিটো নিরামিষাশী ও মাংসভোজীদের পাশাপাশি নতুন ভাবে ধাতু খাদকের উদ্ভব করেছেন। তিনি কাঁচ, ধাতু ইত্যাদি খুব সহজে খেয়ে ফেলতে পারে। এমনকি বিষাক্ত পদার্থ খুব সহজে হজম করে ফেলে।

E074DEB6FBA358F7DF771BD8BAD1

টিম ক্রিডল্যান্ডঃ
টিম ক্রিডল্যান্ড কখনও ব্যথা অনুভব করে না। ব্লেড দিয়ে কাটা, সুঁই দিয়ে ফুঁড়া অথবা হাতুড়ি দিয়ে আঘাত যাই করা হোক না কেন সে নির্বিকার। পেরেকের বিছানায় সে ঘুমাতে পারে। গায়ের উপর ভারি কিছু তুলে দিলেও তার কোন সমস্যা হয় না।

8567ea70452dade0d5869cd24f08

বৌদ্ধ সন্ন্যাসীঃ
এরা অনেকটা বুলেটপ্রুফ। এমনকি এরা স্পর্শ করার মাধ্যমে কাউকে পুড়ে যাওয়ার অনুভূতি দিতে পারে। তারা হাতের তালুতে পাত্র রেখে তাতে পানি ফুটাতে স্বক্ষম।

tibetans_celebrate_buddhism_festival_in_qinghai20090204105446.jpg4_

ড্যানিয়েল ব্রোউনিং স্মিথঃ
বিশ্বের সবচেয়ে নমনীয় মানুষ ড্যানিয়েল ব্রোউনিং স্মিথ। তার হাড় গুলো এতই নমনীয় যে, সে তার ছাড়া টেনিস খেলার র‍্যাকেটের মধ্য দিয়ে প্রবেশ করে বেরিয়ে আসতে পারে।

my747507121011

রাথাক্রিশনান ভেলুঃ
তার দাঁত এতই মজবুত যে সে দাঁত দিয়ে একটি কম্যুটেটর ট্রেন টেনে আনতে পারে।

Rathakrishnan-Velu

লিউ থোউ লিনঃ
লিউ থোউ লিনকে গ্রামের মানুষেরা ডাকে- চুম্বক মানব। সে যেকোন ধাতুকে তার শরীর দ্বারা আকর্ষন করতে পারে। অবশ্য চুম্বকক্ষেত্র নিয়ন্ত্রণ করতে তাকে অনেক বেশি অনুশীলন করতে হয়।

a134_magnetic_real_life_superheroes_10_people_with_incredible_abilities-s426x450-13880-580

রাজ মোহন নাইয়ারঃ
নাইয়ারের শরীর বিদ্যুতের ১.৩ মিলিওন ওম পরিমাণ বাধা দেয়। তাই বিদ্যুৎ তার কোন ক্ষতি করতে পারে না। শরীরের এক অংশ দিয়ে বিদ্যুৎ প্রবাহ করে অন্য অংশে বিদ্যুৎ বাতি জ্বালাতে পারেন নাইয়ার।

slsh03

চই ইয়ং-ইয়ুইঃ
চই এমন একজন বুল ফাইটার যার স্প্যানিশ বুল ফাইটারদের মত ষাঁড় হত্যা করতে আস্ত্র লাগে না। সে খালি হাতেই ষাঁড় মেরে ফেলতে পারে।

mas-oyama-bull

অবশেষে বলা যায়, এমন অনেক ব্যক্তি খুঁজলেই পাওয়া যাবে যাদের ক্ষমতা অবিশ্বাস্য। পৃথিবী বৈচিত্রের আধার। এর মানুষগুলোও বৈচিত্রময়।

সূত্রঃ Blogoncherry

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali