The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বিজিবির পাল্টা হামলা: মিয়ানমারের ৪ সেনা নিহত: ঝিনাইদহ সীমান্তে বাংলাদেশী নিহত

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবি সদস্যদের পাল্টা হামলায় মিয়ানমারের ৪ সেনা নিহত হয়েছেন। অপরদিকে বাংলাদেশ-ভারত ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।

India Pakistan Border
ফাইল ফটো

গত শুক্রবার মিয়ানমার সেনাবাহিনী এবং ওইদেশের বর্ডার গার্ড পুলিশ হামলা চালায়। এ সময় মর্টার শেলের মাধ্যমে পাল্টা হামলা চালায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। জানা যায়, নির্বিচার গুলিবর্ষণের কঠোর জবাব দিতেই বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী ভারি এ সব অস্ত্রের সাহায্যে পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। ৫ ঘণ্টা ধরে চলা ওই লড়াইয়ে উভয় পক্ষই মর্টার, রকেট লাঞ্চার এবং ভারি মেশিনগান ব্যবহার করে। বিডিমিলিটারি ডটকম এর উদ্বৃতি দিয়ে এ খবর দিয়েছে বাংলাদেশ নিউজ২৪ ডটকম।

BGB counter-attack-২
ফাইল ফটো

এর আগে গত বুধবার বিজিবির একটি দল যখন নায়েক মিজানুর রহমানের মৃতদেহ ফিরিয়ে আনার চেষ্টা করছিল, সীমান্তের ৫২ নং পিলার বা স্তম্ভ থেকে মিয়ানমার সেনাবাহিনী তাদের ওপর গুলিবর্ষণ করে। কোন ধরনের উষ্কানি ছাড়াই গাছের আড়ালে আশ্রয় নিয়ে বিজিবি সদস্যদের ওপর গুলি চালায় তারা।

ঝিনাইদহে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশী নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে ১ বাংলাদেশী নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রিপন হোসেন (৩০) তার বাবার নাম রায়হান উদ্দিন। নিহত রিপনের বাড়ি মহেশপুর উপজেলার সরিষাঘাটা গ্রামে।

উল্লেখ্য, ভারতের নতুন নরেন্দ্র মোদির সরকার ক্ষমতা গ্রহণের পর সীমান্তে বিএসএফের গুলিতে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশী নিহত হল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali