The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

রেসিপি: দই শরবত

আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান। আমরা চেষ্টা করবো রোজাতে ইফতারির কিছু আইটেম দেওয়ার জন্য

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সারাদিন রোজা রেখে ইফতারিতে যদি দই সরবত হয় তবে মন্দ হয়না। আপনিও পারেন পরিবারের সবাইকে নিয়ে দই শরবতে চুমুক দিয়ে ইফতারি পর্ব শুরু করতে।


হরেক-স্বাদের-দই-শরবত

দিন শেষে প্রতিদিনের ইফতারে তেলে ভাজা খাবারের পরিবর্তে বেশি পরিমাণ পুষ্টিকর পানীয় আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে। আজ আপনাদের জন্য রইল এমনই একটি পানীয় তৈরির পদ্ধতি। খুব সহজে তৈরি করুন দই শরবত।

উপকরণঃ

doi-shorbot

পানি ৬ গ্লাস
মিষ্টি দই-৪ কাপ
গোলমরিচ গুঁড়া সামান্য
বিট লবণ ও লবণ স্বাদমতো
বরফ ও চিনি পছন্দমতো

প্রণালীঃ

দইয়ের সঙ্গে পানি,এবং সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করুন, ব্যস তৈরি। এবার স্বচ্ছ গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন দই শরবত।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali