The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

চূড়ান্ত রায়ে কামারুজ্জামানের ফাঁসি বহাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সর্বোচ্চ আদালত চূড়ান্ত রায়ে কামারুজ্জামানের ফাঁসি আদেশ দিয়েছে। আর এই রায় বহাল থাকায় ফাঁসিকাষ্ঠেই যেতে হবে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানকে।

Kamaruzzaman

আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের বাকি ৪ সদস্য হলেন- বিচারপতি মো: আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

এমন এক দিনে আপিল বিভাগ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলের চূড়ান্ত রায় ঘোষিত হলো, যেদিন একই অপরাধে দলটির আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে হরতাল পালন করছে জামায়াতে ইসলামী।

উল্লেখ্য, ইতিপূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩য় ও ৪র্থ অভিযোগে হত্যার দায়ে কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali