The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এক কুমড়ার চাপে পিকাপ ধ্বংস!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ এক কুমড়ার চাপে পিকাপ ধ্বংস হয়েছে এমন খবর শুনলে কারও বিশ্বাস হওয়ার কথা নয়। কারণ পিকাপের চাপায় কুমড়া ধ্বংস হতে পারে কিন্তু কুমড়ার চাপা খেয়ে পিকাপ ধ্বংস হয় এমন কথা আগে শোনা যায়নি। তবে ঘটনাটি সত্যি। ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়।

Destroy & pick pumpkins

যে কেও এমন খবরে আশ্চর্য না হয়ে পারবে না। কারণ আমরা যুগে যুগে যে খবর দেখে বা শুনে আসছি এবার তা সম্পূর্ণই উল্টো খবর। কারণ এবার কুমড়ার চাপে পিকাপ ধ্বংস হয়েছে। আমরা দেখে থাকি পিকাপে দুর্ঘটনা মানুষ মারা গেছে। সাইকেল আরোহীকে চাপা দিয়েছে পিকাপ! কিন্তু যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কুমড়া মেলায় এবার ঘটেছে এক ব্যতিক্রমি ঘটনা। আর তা হলো এক বিশাল কুমড়ার কাহিনী। যে কুমড়ার চাপে একটি পিকাপ ধ্বংস হয়ে গেছে।

Destroy & pick pumpkins-2

পিকাপের চাপায় কতকিছুই না ধ্বংস হয়। মারা যায় অনেক মানুষ। কিন্তু কুমড়ার চাপায় পিকাপ ধ্বংস হয় কেও কখনো শুনেছে কি! না শুনলেও ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ওই কুমড়া মেলায়। সেখানে বিশাল বিশাল কুমড়ার প্রদর্শনী হয়। এরমধ্যে ১২শ’ পাউন্ড (বা ৫৪৪ কেজি) ওজনের একটি কুমড়া ক্রেন দিয়ে তুলে ১২৫ ফুট উঁচু হতে একটি ট্রাকের উপর ফেলা হয়। এতেই পিকাপটি ধ্বংস হয়ে যায়। প্রতিবছর কনিয়ট লেক পার্কে এই কুমড়া মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর এই মেলায় ৩০ হাজার লোক উপস্থিত হয়েছিল ইউপিআই’র খবরে বলা হয়।
Destroy & pick pumpkins-3

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali