The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

প্রকাশ্যে রাস্তায় ঘুরছে বাঘ! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রকাশ্যে রাস্তায় যদি হিংস্র কোনো প্রাণী ঘুরে বেড়ায় তাহলে কেমন হবে? ঠিক এমনই একটি ঘটনা ঘটলো। কাতারের রাস্তায় প্রকাশ্যে ঘুরছে বাঘ।

Tiger turns street

কাতারের একটি ব্যস্ত সড়কে ট্র্যাফিক জ্যাম। গাড়িতে বসে রয়েছেন বিরক্ত চালক ও যাত্রীরা। ট্রাফিক জ্যামে আটকে পড়া মানুষগুলো যখন যে যার মতো নানা চিন্তায় ব্যস্ত ঠিক তখন সকলকে অবাক করে দিয়ে হাজির হলো এক রয়েল বেঙ্গল টাইগার। সকলের যেনো বিস্ময়ের শেষ নেই। সবাই দেখলেন, রাস্তা দিয়ে শান্ত ও সাবলিল ভঙ্গিতে ছোটাছুটি করছে একটি জ্যান্ত বাঘ!

যাত্রীদের কেও কেও আবার এই দৃশ্য ভিডিও করে সেটা সামাজিক মাধ্যমগুলোতে প্রকাশ করলে ব্যাপক সাড়া পড়ে। ২০ সেকেন্ডের একটি ভিডিও চিত্র রিপলে করে ১ মিনিট ৪৮ সেকেন্ড বানানো হয়েছে। তাতে দেখা যায় যে, উদভ্রান্ত বড়সড় একটি বাঘের বাচ্চা চলন্ত গাড়ির ভেতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। গাড়িগুলোর মধ্যে পড়ে অনেকটা মনে হচ্ছে বাঘটি যেনো পালানোর চেষ্টা করছে।

ওই বাঘটির গলায় শেকল থাকার কারণে ধারণা করা হচ্ছে, বাঘটি কারো পোষা বাঘ। কোনোভাবে শেকল ছিঁড়ে পালিয়েছে সে। ঘটনার পর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

দেখুন বাঘের সেই ভিডিওটি
https://www.youtube.com/watch?v=71coeJ-9OMc

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...