The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

রোহিঙ্গাদের উপর নির্যাতনের ভয়াবহতা নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত হত্যা, ধর্ষণ, মারধর এবং সম্ভাব্য অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিস্তারিত তথ্য সংগ্রহ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোহিঙ্গা নিধন অভিযানের বিষয়টি খতিয়ে দেখার জন্য যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তদন্তকার্যক্রম পরিচালনা করছে।

রোহিঙ্গাদের উপর নির্যাতনের ভয়াবহতা নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্র 1

সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ইতিমধ্যে এক হাজারের বেশি রোহিঙ্গা পুরুষ ও নারীর সাক্ষাৎকার নিয়েছে ওই প্রতিনিধি দলের সদস্যরা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত হত্যা, ধর্ষণ, মারধর এবং সম্ভাব্য অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিস্তারিত তথ্য সংগ্রহ অব্যাহত আছে। আন্তর্জাতিক আইন ও অপরাধ বিষয়ে ২০ জন বিশেষজ্ঞ তদন্তকারীরা এই সাক্ষাৎকার নিয়েছেন। এ বছরের মার্চ এবং এপ্রিলে তারা বাংলাদেশে এসে সাক্ষাৎকার গ্রহণ করেছেন।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, তদন্তকারীদের সংগৃহীত তথ্যগুলো ওয়াশিংটনে গিয়ে বিশ্লেষণ করা হবে এবং প্রতিবেদন আকারে আগামী মে কিংবা জুন মাসের প্রথম দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। কিন্তু ট্রাম্প প্রশাসন এই প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করবে কিনা বা মিয়ানমার সরকারের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ অথবা আন্তর্জাতিক বিচারের সুপারিশ করতে ব্যবহৃত হবে কিনা সে বিষয়টি পরিষ্কারভাবে জানায়নি তদন্তকারীরা।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর রোহিঙ্গা নিধন অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিগত নিধন হতে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali