The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ভারতে ট্যুরিস্ট ভিসার জন্য খুলনা ও যশোরে লাগবে না অ্যাপয়েন্টমেন্ট

বাংলাদেশী নাগরিকদের জন্য এইবার ভারতীয় ভিসাপ্রাপ্তি আরও বাধাহীন, সুষ্ঠ ও সহজ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ১১ জুন থেকে যশোর ও খুলনা আইভিএসি-তে টুরিষ্ট ভিসার আবেদনকারীদের জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না, তারা সরাসরি আবেদন জমা দিতে পারবেন। দুই আইভিএসিতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

ভারতে ট্যুরিস্ট ভিসার জন্য খুলনা ও যশোরে লাগবে না অ্যাপয়েন্টমেন্ট 1

বাংলাদেশী নাগরিকদের জন্য এইবার ভারতীয় ভিসাপ্রাপ্তি আরও বাধাহীন, সুষ্ঠ ও সহজ করার লক্ষ্যে ভারতীয় হাইকমিশনের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে- ঢাকার ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, টুরিষ্ট ভিসা ছাড়া মেডিকেল, বিজনেস এবং অন্যান্য ভিসা আবেদন আগের মতোই সরাসরি জমা দেওয়া যাবে।

এ ছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের সুবিধার্থে সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমা জমাদান অব্যাহত থাকবে। নতুন এই ব্যবস্থা চট্টগ্রামে ৯ জুলাই ২০১৭, রাজশাহী ও রংপুরে ১০ সেপ্টেম্বর ২০১৭, মিরপুর রোড ঢাকায় ১০ অক্টোবর ২০১৭ এবং ২০ মে ২০১৮ সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসি-তে পরীক্ষামূলকভাবে চালু হওয়া একটি উদ্যোগের অংশ। যা একইভাবে খুলনা ও যশোর আইভিএসি-তে চালু করা হচ্ছে। এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি করা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali