The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ইন্দোনেশিয়ার হারাউ উপত্যকা

এই হারাউ উপত্যকা ঘিরে রয়েছে এক ডজনের মতো জলপ্রপাত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ খৃস্টাব্দ, ৯ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ, ২৪ রবিউস সানি ১৪৪১ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

ইন্দোনেশিয়ার হারাউ উপত্যকা 1

যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি ইন্দোনেশিয়ার হারাউ উপত্যকা। ইন্দোনেশিয়ায় অবস্থিত জনপ্রিয় ভ্যালিগুলোর মধ্যে হারাউ ভ্যালি হলো অন্যতম।

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা অঞ্চলে অবস্থিত এই উপত্যকাটি ৬৬৯ একর জুড়ে বিস্তৃত। হারাউ উপত্যকাটি মূলত খাড়া রঙিন বেলে পাথর দ্বারা বেষ্টিত, যার উচ্চতা ১০০ হতে ৫০০ মিটার। সমগ্র উপত্যকা জুড়ে অতুলনীয় প্রাকৃতিক দৃশ্যাবলী বিদ্যমান, সমতলে বিস্তৃত রয়েছে ফসলের মাঠ, গাছপালায় ঢাকা পড়েছে ঘন পাথুরে বন, বিচিত্র সব জলপ্রপাত ও দিগন্ত জুড়ে বিস্তৃত পর্বতমালা উপত্যকাটিকে এক আকর্ষণীয় করে তুলেছে।

এই হারাউ উপত্যকা ঘিরে রয়েছে এক ডজনের মতো জলপ্রপাত, যা ৮০-৩০০ মিটার উঁচু পাহাড় বেয়ে নেমে এসেছে সমতলে। পাখিদের কলকাকলিতে সদা মুখর হারাউ উপত্যকায় পর্যটকদের ভিড় সব সময় লেগেই থাকে।

এই উপত্যকায় যারা ভ্রমণ করেছেন তাদের অনেকেই দাবি করেছেন যে, এর অনন্য প্রাকৃতিক সৌন্দর্য মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নকেও হার মানিয়েছে। উপত্যকার অপরূপ দৃশ্যাবলী পর্যটকদের মন্ত্রমুগ্ধের মতোই আকর্ষণ করে থাকে। তাইতো শত শত পর্যটকের আগমণ ঘটে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali