The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৮২০০

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২০০ জনে। যারমধ্যে তুরস্কেই নিহত হয়েছেন ৬ হাজার ১০০ জন, সিরিয়ায় ২ হাজার ১০০ জন।

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৮২০০ 1

বর্তমানে ধ্বংসস্তূপে চলছে উদ্ধার কাজ। ধসে পড়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়েছেন আরও বহু মানুষ। আটকে পড়া অনেকেই ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য চিৎকার করে যাচ্ছেন।

সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটের সময় তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেই সময় দেশ দুটির অধিকাংশ মানুষই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

তারপর ৭ দশমিক ৬ মাত্রার ও বেশ কয়েকটি আফটারশকে লণ্ডভণ্ড করে দেয় সিরিয়ার একটি অঞ্চল। এছাড়াও তুরস্কের অন্তত ১০টি শহর বিধ্বস্ত হয়েছে। ইতিমধ্যেই এইসব শহরে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিপেস তাইয়্যেপ এরদোগান।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য বলছে যে, তুরস্ক, সিরিয়ার পাশাপাশি সাইপ্রাস, লেবানন, ইসরায়েল, মিশরেও অনুভূত হয় এই ভূমিকম্পটি। এর কয়েক ঘণ্টার মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার কম্পনসহ শতাধিক আফটারশক আঘাত হেনেছে ওই অঞ্চলগুলোতে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali