The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কৃষক ও উদ্যোক্তাদের জন্য আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে একসঙ্গে আই ফার্মার ও পদ্মাব্যাংক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষক ও কৃষি খাতসংশ্লিষ্ট উদ্যোক্তাদের জন্য আর্থিক সহযোগিতার পরিসর ত্বরান্বিত করতে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে আই ফার্মার এবং পদ্মাব্যাংক।

কৃষক ও উদ্যোক্তাদের জন্য আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে একসঙ্গে আই ফার্মার ও পদ্মাব্যাংক 1

এটি পদ্মা ব্যাংকের সাথে আই ফার্মারের নতুন এক অংশীদারিত্ব যা আই ফার্মারের কৃষকদের অর্থায়ন সুবিধাগুলো আরও সহজ করে দিবে। আই ফার্মার কৃষিখাতের উন্নয়নে কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি কিনে নেওয়ার পাশাপাশি কৃষি সরঞ্জাম সম্পর্কিত সেবা প্রদান করে আসছে। অ্যাগ্রো-টেক প্রতিষ্ঠানটি দেশের এক লাখেরও বেশি নিবন্ধিত কৃষক পরিবারের সাথে নিরলসভাবে কাজ করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই ফার্মারের সহ-প্রতিষ্ঠাতা এবং চীফ অপারেটিং অফিসার জামিল এম আকবর, পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রিয়াজ খান এবং পদ্মা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন। অনুষ্ঠানে দুটি প্রতিষ্ঠানেরই ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আই ফার্মার মার্কেটিং এন্ড এগ্রি ইনপুটের প্রধান- জনাব রিয়াসাত হায়দার, পদ্মা ব্যাংকের ইভিপি এবং হেড অব এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার ব্যাংকিং ডিভিশন মো. রিয়াজুল ইসলাম এবং পদ্মা ব্যাংকের ইভিপি ও হেড অব এইচআরডি শরীফ মঈনুল হোসেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali