The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এখন থেকে ইনস্টাগ্রাম লাইভ দেখবে কেবল কাছের বন্ধুরা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইনস্টাগ্রাম এবার একটি নতুন ফিচার প্রকাশ করেছে যা কেবল কাছের বন্ধুদের একটি ছোট অংশের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ করে দেবে ব্যবহারকারীদের।

এখন থেকে ইনস্টাগ্রাম লাইভ দেখবে কেবল কাছের বন্ধুরা! 1

মেটা মালিকানাধীন অ্যাপটিতে ইতিমধ্যে পোস্ট কিংবা স্টোরি শেয়ার করার ক্ষেত্রে ‘ক্লোজ ফ্রেন্ডস’-এর তালিকা তৈরি করার সুবিধাও ছিল। এবার অ্যাপটির ‘লাইভ’ কিংবা সরাসরি ভিডিওতে যোগ হচ্ছে এই ফিচারটি। এখন থেকে লাইভ ভিডিওগুলো সীমাবদ্ধ করে রাখা যাবে কেবলমাত্র ‘ক্লোজ ফ্রেন্ডস’ কিংবা কাছের বন্ধুদের মধ্যে। এছাড়াও, ৩ জন ব্যক্তি পর্যন্ত এই ভিডিও সম্প্রচারে সরাসরি যুক্ত হতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

মূলত এটি ভ্রমণ পরিকল্পনায়, স্কুল হতে পাওয়া বাড়ির কাজে কিংবা বন্ধুদের সঙ্গে অনলাইনে দেখা করতে সাহায্য করবে বলে জানায় ইনস্টাগ্রাম। এছাড়াও, নতুন এই আপডেটটির মাধ্যমে অনলাইন ইনফ্লুয়েন্সারদের ব্যক্তিগত এবং নির্দিষ্ট দর্শকদের জন্য লাইভ স্ট্রিম সম্প্রচারের সুযোগও তৈরি করবে।

গত নভেম্বর মাস থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পোস্ট এবং রিলের প্রাইভেসি সেটিং ‘ক্লোজ ফ্রেন্ডস’ করতে পারছেন। ইনস্টাগ্রাম বলছে যে, ব্যবহারকারীরা ফলোয়ার এবং বন্ধুদের সঙ্গে আরও ব্যক্তিগতভাবে যোগাযোগ করার উপায় খুঁজছেন ও ডিএম, ক্লোজ ফ্রেন্ডস এবং নোট-এর মতো ফিচারের জনপ্রিয়তা এর প্রমাণ বহন করে।

ইনস্টাগ্রাম নতুন আপডেটে নোট ফিচারেও কিছু পরিবর্তন নিয়ে এসেছে। এখন থেকে ভিডিও পোস্ট করা যাবে অ্যাপটির নোট ফিচারে, যা সাময়িকভাবে ব্যবহারকারীর প্রোফাইলের ছবি কিংবা ডিসপ্লে পিককে প্রতিস্থাপনও করবে।

এছাড়াও, ইনস্টাগ্রাম একটি ‘ওয়েলকাম ফিড আপডেট’ সিস্টেমও চালু করেছে। ব্যবহারকারীরা এখন থেকে ভিডিও ক্যারোসেল পোস্টগুলোতে গান কিংবা সংগীত যোগ করার সুযোগও পাবেন। আগে কেবল ছবি দিয়ে তৈরি ক্যারোসেলেই গান কিংবা সংগীত যোগ করার অপশন ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali