The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ইসরায়েলি হামলায় ৯ সন্তান হারানো সেই ফিলিস্তিনি চিকিৎসকের মৃত্যু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ৯ সন্তানকে হারানো একজন ফিলিস্তিনি চিকিৎসক একই হামলায় আহত হয়ে মারা গেছেন। ৩১ মে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আলবোর্শ এক্স-পোস্টে এই তথ্য দিয়েছেন।

ইসরায়েলি হামলায় ৯ সন্তান হারানো সেই ফিলিস্তিনি চিকিৎসকের মৃত্যু 1

পোস্টে তিনি লিখেছেন যে, ডা. আলা আল-নাজ্জারের স্বামী ডা. হামদি আল-নাজ্জার দক্ষিণ খান ইউনিসে তাদের বাড়িতে ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলার পর আহত অবস্থায় মারা গেছেন; তিনি নিহত ৯ সন্তানের সঙ্গে যোগ দিয়েছেন।

মুনির আলবোর্শ লিখেছেন, একটি পুরো পরিবার- সবাই চলে গেছেন, কেবল শোকাহত মা ও তার আহত সন্তান ছাড়া।

গত ২৪ মে ইসরায়েলি বাহিনী হামদি আল নাজ্জারের বাড়িতে বোমা হামলা চালালে তিনি গুরুতর আহত হন।

সেদিন তার স্ত্রী ফিলিস্তিনি শিশু বিশেষজ্ঞ আলা আল-নাজ্জার নাসের মেডিকেল কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় নিজের ৯ সন্তানের পোড়া মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন।

হামলার পর একমাত্র জীবিত সন্তান আদম ও তার স্বামী বেঁচে ছিলেন। এখন আদ্ম ছাড়া আর কেওই রইলো না তার। আলা আল-নাজ্জারের আত্মীয়দের মতে, তাদের মৃতদেহ এতোটাই পুড়ে গেছে যে, চেনাই যায়নি।

ইসরায়েলি দখলদার বাহিনী দাবি করেছে যে, তারা আল-নাজ্জার পরিবারের বাড়িতে যে ড্রোন হামলা চালানো হয়েছে, সেটি তদন্ত করবে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

1 টি মন্তব্য
  1. SEO Link Swap বলেছেন

    I’m always amazed at how you manage to consistently produce such engaging and insightful content. Your ability to make complex ideas both understandable and compelling is truly a rare gift.

bn_BDBengali