The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ছবি এডিটে বিকিনি পরানো নিষিদ্ধ করেছে গ্রক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এআই চ্যাটবট ‘গ্রক’ এখন থেকে কোনো বাস্তব ব্যক্তির ছবিতে বিকিনি কিংবা খোলামেলা পোশাক যোগ করতে পারবে না।

ছবি এডিটে বিকিনি পরানো নিষিদ্ধ করেছে গ্রক 1

গত কয়েক সপ্তাহ ধরে শিশুদের যৌন উত্তেজক ছবি ও অনুমতি ছাড়া নগ্ন ছবি তৈরির তীব্র বিতর্কের মুখে পড়ে কোম্পানিটি এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট-এর এক প্রতিবেদনে জানা যায়, এক্স-এর সেইফটি অ্যাকাউন্ট হতে জানানো হয়েছে যে, তারা এমন একটি কারিগরি সুরক্ষা ব্যবস্থা চালু করেছে যা বাস্তব মানুষের ছবিতে কৃত্রিমভাবে অন্তর্বাস কিংবা বিকিনি জাতীয় পোশাক যুক্ত করা বন্ধ করবে। এই নতুন নিয়ম গ্রক ব্যবহারকারী পেইড ও আনপেইড- উভয় শ্রেণির জন্যই কার্যকর হবে বলে নিশ্চিত করা হয়।

এই পরিবর্তনটি কেবল এডিটিং ফিচারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ছবি তৈরির সম্পূর্ণ সুবিধাতে বড় ধরনের পরিবর্তন এনেছে মাস্কের এআই স্টার্টআপ ‘এক্সএআই’। এখন থেকে গ্রকের মাধ্যমে নতুন ছবি তৈরির সুবিধাটি কেবল প্রিমিয়াম সাবস্ক্রাইবার কিংবা অর্থ দিয়ে সেবা কেনা ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। যে কারণে যারা সাবস্ক্রিপশন কেনেননি, তারা গ্রকের মাধ্যমে ছবি তৈরি করতে পারবেন না।

কোম্পানিটি আরও জানিয়েছে যে, যেসব অঞ্চলে আইনত এই ধরনের কনটেন্ট নিষিদ্ধ, সেখানে বাস্তব মানুষের অন্তর্বাস কিংবা খোলামেলা পোশাক পরা ছবি তৈরির সুবিধা পুরোপুরিই বন্ধ রাখা হবে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কর্তৃপক্ষ এআই দিয়ে তৈরি অননুমোদিত নগ্ন ছবি এবং শিশু নিপীড়নমূলক কনটেন্টের অভিযোগে এক্সএআই এবং গ্রকের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করার কয়েক ঘণ্টা পরই এক্স এই বিবৃতি দিয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা একটি বিশ্লেষণের তথ্য তুলে ধরে জানিয়েছেন যে, গত বছরের ক্রিসমাস থেকে ইংরেজি নববর্ষের মাঝামাঝি সময় গ্রক দিয়ে তৈরি ২০ হাজার ছবির মধ্যে অর্ধেকের বেশি ছিল স্বল্পবসনা মানুষের ছবি, যারমধ্যে কিছু ছবি শিশুদেরও ছিল।

এই ভয়াবহ তথ্যের কারণে বিশ্বজুড়ে নিয়ন্ত্রক সংস্থাগুলো গ্রকের বিরুদ্ধে সোচ্চার হয়। ইতিপূর্বে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া নিরাপত্তা উদ্বেগের কারণে গ্রক ব্লক কিংবা বন্ধ করার পদক্ষেপ নিয়েছে ও যুক্তরাজ্যেও চ্যাটবটটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ইলন মাস্ক অবশ্য দাবি করেছেন যে, গ্রক কোনো অপ্রাপ্তবয়স্কের নগ্ন ছবি তৈরি করেছে এমন কোনো তথ্য তাদের জানা নেই। তিনি বলেন, গ্রকের সেটিংসে অপ্রাপ্তবয়স্কদের জন্য অনুপযুক্ত। বিষয়গুলো চালু থাকলে তা বড়জোর কাল্পনিক প্রাপ্তবয়স্ক মানুষের নগ্নতার ছবি তৈরি করতে পারে, তবে বাস্তব কোনো মানুষের নয়।

মাস্ক এই সুবিধাকে অ্যাপল টিভির ‘আর-রেটেড’ সিনেমার সঙ্গে তুলনা করেন। তবে এক্স জোর দিয়ে বলেছে যে, শিশুদের যৌন নিপীড়নমূলক উপাদান এবং অনুমতি ছাড়া তৈরি নগ্ন ছবির বিষয়ে তাদের নীতি ‘জিরো টলারেন্স’। ইতিমধ্যেই প্ল্যাটফর্মটি থেকে এই ধরনের নিয়ম লঙ্ঘনকারী বহু কনটেন্ট সরিয়ে ফেলা হয় ও কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali