The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শরীরে ৩ লাখ ২৬ হাজার মৌমাছি নিয়ে বিশ্বরেকর্ড

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মৌমাছির হুল থেকে মানুষ ১০০ হাত দূরে থাকার চেষ্টা করলেও চীনের গাও বিঙ্গুয়া নামক এক নাগরিক দেহে সর্বোচ্চ ৩ লাখ  ২৬ হাজার মৌমাছি নিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন।


ad_137340084-e1402396715360

গাও বিঙ্গুয়া ৪৫ বছর বয়স্ক এবং তিনি দীর্ঘদিন মৌমাছি নিয়ে কাজ করছেন, ফলে তার মৌ-মাছিদের নিয়ে অগাদ অভিজ্ঞতা। গাও বিঙ্গুয়া সংখ্যা হিসেবে শরীরে ৩ লাখ ২৬ হাজার মৌমাছি নিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন, এই মৌমাছির মোট ওজন ৩৩ কেজি।

গাও বিঙ্গুয়া মৌমাছিদের নিজের শরীরে নেয়ার আগেই ভালোভাবে শরীর ধুয়ে নেন এবং শরীরে তীব্র সুগন্ধি মাখেন। মৌ-মাছিদের মানুষের শরীরের গন্ধ উত্তেজিত করে তুলে ফলে শরীরে ফুলের মত সুগন্ধি মাখতে হয়েছে বলে জানায় গাও বিঙ্গুয়া। বাক্সে বাক্সে মৌ মাছি নিজের শরীরে ঢালার আগেই গাও বিঙ্গুয়া শরীরে মধু মেখে নেন, ফলে মৌমাছিরা তার শরীরে লেপ্টে থাকে।

ad_137340077-e1402396478539

শুরু থেকে শেষ পুরো প্রক্রিয়াটি গণমাধ্যমের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়, গাও বিঙ্গুয়াকে এই কাজে সাহায্য করেন বেশ কিছু সাহায্যকর্মী।

ad_137340055-e1402396542828

গাও বিঙ্গুয়া নিজের নিরাপত্তার জন্য শরীরের স্পর্শকাতর স্থানে বিশেষ পাতলা প্লাস্টিক পরেনেন, এছাড়া তিনি একটি পাইপ দিয়ে নিঃশ্বাস নেয়ার কাজ করেন।

ad_137340118-e1402396367652সম্পূর্ণ প্রস্তুতি শেষে ৪ থেকে ৫ জনের একটি দল বাক্সে বাক্সে গাও বিঙ্গুয়ার শরীরে মৌমাছি ঢেলে দেন, এসব মৌমাছি সংখ্যায় ৩ লাখ ২৬ হাজার এবং ওজনে ৩৩ কেজি। ৩ লাখ ২৬ হাজার এই মৌমাছি শরীরে ধারণকে নতুন গিনেজ রেকর্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্রঃ মেট্রো নিউজ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali