The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মালয়েশীয়ায় দুর্ঘটনায় এক বাংলাদেশী শ্রমিক নিহত

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মালয়েশীয়ায় দুর্ঘটনায় এক বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় বেলা পৌনে দুইটার দিকে ক্রেন থেকে পড়া ইটের আঘাতে ওই বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়।

Bangladeshi workers Death
ফাইল ফটো

ক্রেন থেকে পড়া ইটের আঘাতে এক বাংলাদেশী শ্রমিক নিহত হওয়ার পর আহত হয়েছে আরও দুজন। ওই নিহত শ্রমিকের বয়স আনুমানিক ৩০ বছর।

মালয়েশীয়ার ইংরেজি দৈনিক স্টার অনলাইনে বলা হয়েছে, বেলা ১টা ৪০ মিনিটে তুন ডা. লিম চুং ইইউ এক্সপ্রেসওয়েতে একটি ক্রেন হতে ২শ’ ইট পড়ে বাংলাদেশী শ্রমিক নিহত হয়। তবে নিহত শ্রমিকের নাম পরিচয় এখনও জানাতে পারেনি মালয়েশীয়ার বাংলাদেশ দূতাবাস। দূতাবাস সূত্র বলেছে, পরিচয় পাওয়ার পর তার লাশ পাঠানো ও অন্যান্য কার্য সম্পাদন করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.