The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

HTC নিয়ে এলো সেলফি এক্সপার্ট স্মার্টফোন Desire Eye

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বিখ্যাত ব্র্যান্ড HTC নিয়ে এলো সেলফি এক্সপার্ট স্মার্টফোন Desire Eye, এতে সামনে ও পেছনে রয়েছে ১৩ মেগা পিক্সেলের কেমেরা ল্যান্স। এছাড়াও এই স্মার্টফোন সম্পূর্ণ পানি রোধী।


HTC-Desire-Eye-Matt-Blue-Stack-300dpi-1280x1009

বর্তমান সময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান HTC তাদের সর্বশেষ স্মার্টফোন এর ঘোষণা দিয়েছে যা কিনা আধুনিক সব ফিচারে সমৃদ্ধ। HTC এর এই ফোনের নাম ডিজায়ার আই অর্থাৎ এটি ফোট তোলার জন্যই বিশেষায়িত। এটি পানি রোধী এবং এর সামনে পেছনে দুই দিকেই ব্যবহার করা হয়েছে ১৩ মেগা পিক্সেলের কেমেরা, দুই দিকেই দেয়া হয়েছে ডুয়েল ফ্ল্যাশ লাইট। HTC জানিয়েছে তারা মূলত এই ফোনকে সেলফি তুলার জন্য বিশেষায়িত ভাবে তৈরি করেছে।

চলুন জেনে নেয়া যাক কি কি থাকছে এই ফোনে-

এতে দেয়া হয়েছে quad-core Snapdragon processor

র‍্যাম হিসেবে দেয়া হয়েছে ২ গিগাবাইট

ডিসপ্লে হিসেবে থাকছে 5.2-inch HD রেজুলেশান 1080 x 1920 যার পিপিয়াই ৪২৪

এটি সম্পূর্ণ ওয়াটার প্রুফ একটি সেট

এতে আরো দেয়া হয়েছে ভয়েজ কমান্ড শুনে ছবি তুলার ব্যবস্থা। এর মালিক একে যদি বলে Cheese তবে এটি তাৎক্ষণিক ছবি তুলে দিবে এবং যদি বলে Action তবে এটি ভিডিও ধারন করা শুরু করবে।

HTC জানিয়েছে এই ফোন বাজারে আসবে এই মাসে, এটি প্রথমেই পাওয়া যাবে এশিয়াতে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali