The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ইউটিউবের ভিডিওতে শীর্ষে ‘স্পাইডার ডগ’ [ভিডিও]!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ইউটিউবের ভিডিওতে শীর্ষে ‘স্পাইডার ডগ’। এ বছর ইউটিউবে সবচেয়ে বেশিবার যে ভিডিওটি দেখা হয়েছে সেটি হচ্ছে মাকড়সার ছদ্মবেশধারী একটি কুকুরের ভিডিওটি।

Spider Dog

এ বছর ইউটিউবে সবচেয়ে বেশি যে ভিডিওটি দেখা হয়েছে সেটি মাকড়সার ছদ্মবেশধারী একটি কুকুরের। ওই ভিডিওতে পোল্যান্ডের একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের স্বল্পদৈর্ঘ্যের ভয়ের ছবিতে মাকড়সার পোশাকে এই কুকুরটিকে দেখানো হয়েছে।

গুগল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, টারানটুলার কস্টিউমে কুকুরের এই ভিডিওটি ইউটিউবে ২০১৪ সালের ট্রেন্ডিং ভিডিও হিসেবে নির্বাচিত হয়। বিবিসির খবরে এই তথ্য জানানো হয়েছে।

ইউটিউবের তথ্য মতে, ‘মিউট্যান্ট জায়ান্ট স্পাইডার ডগ’ নামের এই ভিডিওটি সেপ্টেম্বর মাসে উন্মুক্ত করেছে পোল্যান্ডের ওই প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত ১১ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার বারের বেশি ভিডিওটি দেখা হয়েছে। এটি এখন পর্যন্ত এই বছরের সবচেয়ে আলোচিত এবং শেয়ার হওয়া ভিডিও বলে বিবেচিত।

দেখুন সেই ভিডিওটি

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.