The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

চীনের সৌন্দর্যপূর্ণ মসজিদ ‘জিয়ান মসজিদ’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪ খৃস্টাব্দ, ২৮ অগ্রহায়ণ ১৪২১ বঙ্গাব্দ, ১৮ সফর ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

Great Mosque of Xian - China

এই মসজিদটি চীনের Xian এ অবস্থিত। চীনের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহাসিক মসজিদ এটি। ৭৪২ সালে মসজিদটি নির্মাণ করা হয়। পরবর্তীতে এই মসজিদটি একাধিকবার সংস্কার করা হয়েছে। এই মসজিদটিতে কোন গম্বুজ ও মিনার নেই। সম্পূর্ণ চাইনিজ শৈল্পিকতায় নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। এই মসজিদটির মোট সীমানা ১২ হাজার স্কয়ার মিটার। মসজিদটি ৪টি অংশে অবস্থিত। প্রতিটি স্তরের প্রবেশ পথেই রয়েছে কারুকার্যখচিত বড় দরজা।

এই মসজিদটির প্রধান নামাজ কক্ষে এক সঙ্গে এক হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারেন। তবে মোট সীমানায় লোক ধারণ ক্ষমতা প্রায় ৬০ হাজার জন। ঐতিহাসিক একটি পাথরের তৈরী টেবিল রয়েছে এই মসজিদটির ভেতরে। মসজিদ সীমানার ভেতরের উন্মুক্ত স্থানে রয়েছে ফুলের বাগান এবং বসার ব্যবস্থা। প্রধার নামাজ কক্ষের কাছেই রয়েছে ‘মুন গেট’। মুন গেটে প্রবেশ করলে মানব সৃষ্ট একটি ছোট অথচ উঁচু দুইটি পাহাড়ের দেখা পাওয়া যায়। ইসলামের ধর্মীয় অনুষ্ঠানের চাঁদ দেখার জন্য এই পাহাড় দুইটি ব্যবহার করা হয়ে থাকে।

তথ্য ও ছবি: forum.projanmo.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali