The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নতুন টাইটানিকে অভিনয় করবেন জেনিফার লরেন্স!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অনেকেই মনে করতে পারেন যে হয়তো আবারও বানানো হবে টাইটানিক। কিন্তু না নতুন একটি ছবি তৈরে হচ্ছে যেটিকে এখনই বলা হচ্ছে ‘নতুন টাইটানি’। এতে অভিনয় করবেন জেনিফার লরেন্স।

Jennifer Lawrence

এটিকে টাইটানিক সিনেমা ভাবার কারণ হলো এটি তৈরি করতে যাচ্ছেন টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরুন। তার পরবর্তী মেগা বাজেটের সিনেমা ‘দ্য ড্রাইভ’-এ অভিনয় করতে চলেছেন জেনিফার লরেন্স। জেমস ক্যামেরুনের এই সিনেমাটিকে সবাইই বলছেন ‘নতুন টাইটানিক’। কারণ ‘দ্য ড্রাইভ’ সিনেমা টাইটানিকের মতই পানি এবং প্রেমের গল্প নির্ভর। ‘দ্য ড্রাইভ’ সিনেমায় দেখানো হবে, ফ্রি ড্রাইভার ফ্রান্সিসকো পিপিন ফেরারাস এবং তার স্ত্রী অডরে মেস্ট্রের জীবনীটি।

কারণ বাস্তবে অডরে মেস্ট্র ৫৫৭.৭ ফুট নিচে ড্রাইভিং করতে গিয়ে মারা যান। স্ত্রীর রেখে যাওয়া ড্রাইভিং স্বপ্নকে সত্যি করতে জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজগুলো করে দেখান স্বামী ফ্রান্সিসকো। বাস্তবে ঘটা সেই ঘটনা নিয়েই ক্যামেরুনের এই ফিল্ম। এতে মেস্ট্রের নাম ভূমিকায় অভিনয় করবেন জেনিফার। চলতি বছরের এপ্রিল হতে ‘দ্য ড্রাইভ’-এর শুটিং শুরু হবে বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটিও টাইটানিকের মতো ব্যবসা সফল ছবি হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali