The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বিশ্বনেতাদের প্রতি ‘ফাঁকা বুলি’ না আওড়ানোর আহ্‌বান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জি-টুয়েন্টি সম্মেলনে বিশ্ব নেতাদের ‘ফাঁকা বুলি’ না আওড়ানোর আহ্‌বান জানিয়েছেন স্বাগতিক দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অর্থবহ আলোচনার মাধ্যমে সংকট সমাধানে গুরুত্ব দেন তিনি।

leaders of world & lead nowhere

অর্থনৈতিক দিক হতে বিশ্বের সবচেয়ে বড় ২০টি দেশের সংগঠন জি-২০ সম্মেলন শুরু হয়েছে গত রবিবার। এবারই প্রথম চীনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনটি।

দুই দিনব্যাপী এই সম্মেলনে উদ্বোধনী ভাষণে চীনের প্রেসিডেন্ট বলেন, বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে অর্থায়ন, বাণিজ্য এবং বিনিয়োগ।

তাই বিশ্ব নেতাদের তিনি ‘ফাঁকা বুলি’ না আওড়িয়ে অর্থবহ আলোচনার আহ্‌বান জানান।

এবারের সম্মেলনের আলোচ্য-সূচির মধ্যে ছিলো বৈশ্বিক ইস্পাত সংকট, ইউরোপীয় ইউনিয়ন হতে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া কিংবা ব্রেক্সিট এবং অ্যাপলের মতো বহুজাতিক কোম্পানির কর নীতিও রয়েছে।

শি জিনপিং মনে করেন, বৈশ্বিক অর্থনীতি আবার ঘুরে দাঁড়ালেও অর্থনীতি এবং বাণিজ্য নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। জি টুয়েন্টি সম্মেলনে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলো একত্রিত হয়ে খাবে। আর এই সম্মেলনকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা থাকে ব্যাপক।

এবারের এই সামিটেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কোনও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিলেন তেরিজা মে। অপরদিকে বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে এই সম্মেলনে যোগ দিয়ে চীনে তার শেষ রাষ্ট্রীয় সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali