The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ব্রেকিং: পরিবহন ধর্মঘটে অচল পুরো দেশ: জনজীবনে চরম ভোগান্তি

এক চালকের মৃত্যুদণ্ড ও অপর চালকের যাবজ্জীবন সাজায় হওয়ায় এই কর্মবিরতি পালন করছে পরিবহন শ্রমিকরা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হঠাৎ করে গণপরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে চরম ভোগান্তির শিকার হয়েছে দেশের সাধারণ মানুষ। স্কুল-কলেজ, অফিস-আদালত অভিমুখি যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ব্রেকিং: পরিবহন ধর্মঘটে অচল পুরো দেশ: জনজীবনে চরম ভোগান্তি 1

আগাম ঘোষণা ছাড়াই গতকাল (মঙ্গলবার) সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। গতকাল থেকেই বিভিন্ন বাসস্ট্যান্ডে সাধারণ যাত্রীরা আটকা পড়েছেন। পণ্য পরিবহনেও সমস্যায় পড়তে হয়েছে ব্যবসায়ীদের। যে কারণে দ্রব্যমূল্যের ওপর এর প্রভাব পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। রাজধানীতে গণপরিবহন চলার চেষ্টা করা হলেও পরিবহন শ্রমিকদের বাঁধার মুখে তা চলতে পারছে না। একমাত্র রিক্সা বা পায়ে হেটে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে জরুরি কাজে যেতে হচ্ছে।

উল্লেখ্য, ঢাকা ও মানিকগঞ্জের পৃথক আদালতের রায়ে এক চালকের মৃত্যুদণ্ড ও অপর আরেক চালকের যাবজ্জীবন সাজায় হওয়ায় গতকাল (মঙ্গলবার) হতে সারাদেশে এই কর্মবিরতি পালন করছে পরিবহন শ্রমিকরা।

এদিকে আকস্মিক পরিবহন ধর্মঘটের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ। তারা বলছেন যে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালত দু’জন চালকের সাজা দিয়েছেন। ওই সাজা বাতিলের জন্য যাত্রী এবং ব্যবসায়ীদের জিম্মি করতেই গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিক নামধারীরা কতিপয় নেতারা। এর পূর্বেও বিভিন্ন দাবিতে এভাবেই গাড়ি চলাচল বন্ধ করেছেন পরিবহন শ্রমিকরা। অযৌক্তিক এই পরিবহন ধর্মঘট প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali