The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

যমজ মোশাররফ করিম ও প্রভা

এবারের রোজা ঈদ উপলক্ষে আসছে এই নাটকের সপ্তম কিস্তি নির্মিত হচ্ছে, যমজ-৭

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবছর দুই ঈদে প্রচারিত হয় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত সিরিজ নাটক যমজ। মোশাররফ করিমের এবারের যমজ নাটকে অভিনয় করবেন প্রভা।

যমজ মোশাররফ করিম ও প্রভা 1

প্রতিবছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারের রোজা ঈদ উপলক্ষে আসছে এই নাটকের সপ্তম কিস্তি নির্মিত হচ্ছে, যমজ-৭।

অনিমেষ আইচ প্রতিবারের মতো এবারও ‌‘যমজ ৭’ নাটকটি রচনা করেছেন। পরিচালনায় রয়েছেন আজাদ কালাম। এবারের ‘যমজ ৭’-এ মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা।

নাটকটির নির্মাতা আজাদ কালাম বলেছেন, ‘গত ৩০ তারিখ হতে কক্সবাজারে যমজ ৭ নাটকের শুটিং করেছি। এবারের যমজ- এ দর্শক অন্য রকম একটি গল্প দেখতে পাবেন।’ জানা গেছে, ‘যমজ ৭’ নাটকটি প্রচার হবে আরটিভির ঈদ অনুষ্ঠান সূচিতে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali