The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সালমান শাহ’র স্থান দখল করছেন সিয়াম?

প্রকৃতপক্ষে সালমান শাহ ছিলেন তরুণ প্রজন্মের জন্য আইকন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সালমান শাহ ছিলেন নব্বই দশকের সাড়া জাগানো অভিনেতা। অসময়ে পরপারে পাড়ি জমানোর পর তাঁকে নিয়ে ভক্তদের আফসোসের কমতি ছিলো না। সেই সালমান শাহ’র স্থান দখল করতে আসছেন সিয়াম।

সালমান শাহ'র স্থান দখল করছেন সিয়াম? 1

সালমান শাহ’র অসময়ে চলে যাওয়ার ক্ষতি এখনও কাটেনি। সেই স্থান এখনও পূরণ হয়নি। প্রকৃতপক্ষে সালমান শাহ ছিলেন তরুণ প্রজন্মের জন্য আইকন। তার স্টাইল ছিল সত্যিই অনুকরণীয়। এতোদিন পরও তার অনেক ভক্ত তাকেই অনুকরণ করেন।

সালমান শাহ’র সেই স্টাইল নিয়ে এবার বড় পর্দায় হাজির হতে চলেছেন সিয়াম আহমেদ। ‘পোড়ামন ২’ চলচ্চিত্রে তাকে সালমান শাহ’র লুকে দেখা যাবে।

সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেজে প্রকাশ করা হয়েছে সালমান শাহ’র সাজে সিয়াম আহমেদের একটি অফিসিয়াল পোস্টার। সেই পোস্টার প্রকাশের পরই চলছে এই নিয়ে নানা আলোচনা।

জাজের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নায়ক সালমান শাহকে নিয়ে প্রথম গান `নাম্বার ওয়ান হিরো` বৃহস্পতিবার সকাল ১১টায় মুক্তি পাবে।`
সালমান শাহ'র স্থান দখল করছেন সিয়াম? 2

এই বিষয়ে সংবাদ মাধ্যমকে সিয়াম বলেছেন, ‘সিনেমাটি সালমান শাহকে কেন্দ্র করেই। কাহিনী এমন: আমি একজন সালমান শাহ’র ভক্ত। তার ছবি দেখার জন্য আমি পাগল। তবে গ্রামে কোনো সিনেমা হল নেই। যে কারণে অন্য গ্রামে গিয়ে সালমান শাহ’র সিনেমা দেখে এসে সবাইকে বলে। সকলকে বিনোদন দেয়। তাই এই ছবিতে আমাকে অনেকবার সালমান শাহের মতো করতে হয়েছে, সাজতেও হয়েছে। দেশীয় চলচ্চিত্রের মহান এই অভিনেতার মতো একের অধিক লুকে আমাকে দেখা যাবে।’

জানা গেছে, `নাম্বার ওয়ান হিরো` গানটি লিখেছেন কোলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও কণ্ঠ দিয়েছেন আকাশ। এই গানের নৃত্য পরিচালনা করেছেন কোলকাতার জয়েশ।

‘পোড়ামন ২’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রায়হান রাফি। প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া। বৃহস্পতিবার (১৭ মে) নতুন গানটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে। এই রমজানের ঈদেই ছবিটি মুক্তি পেতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali