The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সম্পত্তিতে নারীকে সমঅধিকার দিলো তিউনিশিয়া

প্রথম আরব দেশ হিসেবে এমন ঘোষণা দিয়ে ইতিহাস তৈরি করেছে দেশটি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বে এই প্রথমবারের মতো সম্পত্তিতে নারীকে সমঅধিকার দিলো তিউনিশিয়া। প্রথম আরব দেশ হিসেবে এমন ঘোষণা দিয়ে এক ইতিহাস সৃষ্টি করেছে দেশটি।

সম্পত্তিতে নারীকে সমঅধিকার দিলো তিউনিশিয়া 1

উত্তরাধিকার সম্পত্তিতে নারীকে সমান অধিকার দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তিউনিশিয়া। প্রথম আরব দেশ হিসেবে এমন ঘোষণা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে দেশটি।

তিউনিশিয়ার মন্ত্রী পরিষদের ক্যাবিনেটে গত শুক্রবার এই বিষয়ক একটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। সেই অনুসারে, উত্তরাধিকার সূত্রে এখন থেকে পরিবারে নারী ও পুরুষ সদস্য সমপরিমাণ সম্পত্তি পাবেন, ইসলামিক আইন থেকে যা একেবারেইা ব্যতিক্রম। তবে বিতর্কিত এই আইনটি কার্যকর হওয়ার পূর্বে দেশটির পার্লামেন্টে যাচাই-বাছাই শেষে আইনটি পাস হতে হবে।

তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি কাইদ এসেবসি প্রথম ২০১৭ সালের আগস্টে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এমন একটি আইন প্রণয়নের ইচ্ছা প্রকাশ করেন।

তবে তার এই ঘোষণার পর বহু মুসলিম এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। কারণ হলো এই আইনটি পবিত্র কোরআনে বর্ণিত বিধানের বিরুদ্ধে চলে যায়। আল কোরআনে বলা হয়েছে যে, একজন পুরুষ উত্তরাধিকার সূত্রে দু’জন নারীর সমান সম্পত্তি পাবে। অর্থাৎ একজন নারী একজন পুরুষের অর্ধেক পরিমাণ সম্পতি পাবেন।

তবে এসেবসির ধারণ মতে, উত্তরাধিকার বিষয়ে শরিয়াহ আইন অনুসরণ করবে কি করবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাগরিকদের থাকা উচিত। এটি আরোপ করে দেওয়া মোটেও ঠিক নয়।

ওই সময়েই এসেবসি ‘ব্যক্তি স্বাধীনতা এবং সমতা কমিটি’ নামে একটি কমিটিও গঠন করেছিলেন। ওই কমিটির দায়িত্ব ছিল তিউনিশিয়ার জনগণকে আরও বেশি স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্যে দেশটির আইনি ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার জন্য।

তিউনিশিয়া তুলনামূলকভাবে প্রগতিশীল একটি আরব দেশ। সেই প্রগতিশীলতাকে এগিয়ে নিতে চান বলে মন্তব্য করেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট এসেবসি।

তাঁর ভাষায়, জেন্ডার সমতার আইনটির মধ্যদিয়ে দেশের সংবিধান মোতাবেক জনগণের অধিকার নিশ্চিত করতে চান। কেনোনা সংবিধানে বলা রয়েছে, তিউনিশিয়া রাষ্ট্রটি নাগরিকত্ব, জনগণের ইচ্ছা ও আইনের আধিপত্য– এই ৩টি উপাদানের ভিত্তিতেই গঠিত।

তবে এসেবসি যতোই জনগণের জন্য জেন্ডার সমতার ওপর জোর দিন না কেনো, ২০১৭ সালে তাঁর বক্তব্যের পর ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায় যে, ৬৩ শতাংশ তিনিশিয়ান, যার ৫২ শতাংশই নারী– সম্পত্তিতে সমঅধিকার বিরোধী!

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali