The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আবারও তানজিন তিশা ইনফিনিক্সের শুভেচ্ছা দূত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোটপর্দার পরিচিত মুখ জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের শুভেচ্ছাদূত হিসেবে আবারও করে চুক্তিবদ্ধ হয়েছেন।

আবারও তানজিন তিশা ইনফিনিক্সের শুভেচ্ছা দূত 1

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, আগামী এক বছর তিনি ইনফিনিক্স ব্র্যান্ড এবং কোম্পানিটির বিভিন্ন ডিভাইসের প্রচারে অংশ গ্রহণ করবেন। দেশের জনপ্রিয় এই মডেল বিগত বছরেও ইনফিনিক্স ব্র্যান্ডের অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করেছেন। ব্র্যান্ডের প্রসারে বিগত বছরে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন তানজিন তিশা।

চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে তানজিন তিশা বলেছেন, “আকর্ষণীয় ডিজাইন, নান্দনিক ফিচার এবং গুণগত মানের ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোনগুলো খুব সহজেই এ দেশের গ্রাহকদের মন জয় করতে সমর্থ হয়েছে। জনপ্রিয় এই ব্র্যান্ডের প্রচারের দায়িত্ব পেয়ে আমি সত্যিই ভীষণভাবে গর্বিত।”

অপরদিকে ইনফিনিক্স জানিয়েছে যে, ব্রান্ডটি নতুন প্রজন্মের কাছে পরিচিত করার ক্ষেত্রে তানজিন তিশাই এ পর্যন্ত তাদের সেরা পছন্দ। আবারও তাকে শুভেচ্ছাদূত করতে পেরে ইনফিনিক্স পরিবারও আনন্দিত।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali